Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

মাটিতে বসে গল্পের মোড়কে দত্তক নেওয়া গ্রামে ভোটপ্রচার বাবুলের

বঞ্চনার অভিযোগে সরব বাবুল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০১৮, ১১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০১৮, ১১:১৭

options
link
মাটিতে বসে গল্পের মোড়কে দত্তক নেওয়া গ্রামে ভোটপ্রচার বাবুলের zoom

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: পঞ্চায়েত ভোটের আবহে মঙ্গলবার দত্তক নেওয়া গ্রামে ঘুরে গেলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দেন্দুয়া পঞ্চায়েতের আওতায় পড়ে সালানপুরের সিধাবাড়ি গ্রামটি। এই গ্রামটিকে আদর্শ গ্রাম করার পরিকল্পনা করেছেন বাবুল। তাঁর দেওয়া টাকায় গ্রামের উন্নয়নের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখেন এদিন। কথা বলেন গ্রামের মানুষদের সঙ্গে।

[কালবৈশাখীতে লন্ডভন্ড রাজ্য, মৃতের সংখ্যা বেড়ে ১৪]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন গ্রামে বাবুল যেতেই স্থানীয়রা ঘিরে ধরেন তাঁকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শৌচালয় হয়নি বলে গ্রামের মানুষ অভিযোগে জানান। উত্তরে বাবুল জানান, ওই কাজগুলি স্থানীয় বিডিও অফিসের মাধ্যমে হওয়ার কথা। স্থানীয় পঞ্চায়েতের কোর্টে বল ঠেলে দিয়ে দোষারোপ করেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের ওপর। বাবুলের অভিযোগ, রাজনীতির জন্য তাঁর দত্তক গ্রামকে বঞ্চনা করা হচ্ছে। বাধামুক্ত ও পরিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী করার আবেদনও করেন বিজেপি সাংসদ। এরপরই নদীর ধারে খোলা মাঠে তিনি গ্রামের শিশুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন। আড্ডার ফাঁকে কেউ কেউ বাবুল সুপ্রিয়র কাছে কাজের ফিরিস্তি চান। তখনই তিনি কাগজ বের করে দেখিয়ে দেন গ্রামের রাস্তা, পানীয় জল, স্ট্রিট লাইটের জন্য তিনি এক কোটি টাকা অনুমোদন করেছেন। ৬০ লক্ষ টাকার কাজ হলেও বাকি টাকার কাজ হয়নি। কয়েকদিন আগেই তাঁর দেওয়া ৪০ লক্ষ টাকার অনুমোদন হয়ে গিয়েছে। সেই টাকা বিডিও অফিসে পড়ে রয়েছে বলেও তিনি জানান গ্রামবাসীদের। গ্রামে বোরিং করে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানান বাবুল।

এদিন গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন বাবুল। শিক্ষক-শিক্ষিকাদের কাছে তিনি জানতে পারেন স্কুলের বিল্ডিংটির বেহাল দশার কথা। অভিযোগ, প্রায় ৫০০ পড়ুয়ার জন্য মাত্র তিনজন শিক্ষক বরাদ্দ ওই স্কুলে। এরপরই তিনি সালানপুরের প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। কোথায় কোথায় শাসকদল বিরোধী প্রার্থীদের হুমকি দিচ্ছে সেই অভিযোগ শোনেন। এমনকী সিধাবাড়ির বিজেপি কর্মীরাও বাবুলকে অভিযোগ করেন, তাঁরাও শাসকের সন্ত্রাসের শিকার। এদিন প্রশাসনিক অসহযোগিতা নিয়ে সোচ্চার হন গ্রামবাসীরাও। তাঁরা উদ্বিগ্ন, আদর্শ গ্রাম তৈরির সুযোগ হাতে পেয়েও হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায়। গ্রামীণ কর্মসংস্কৃতির লক্ষ্যে মাছ চাষের প্রকল্পটিও নতুন করে হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

[একগুচ্ছ দাবিতে ডাক্তারি পড়ুয়াদের হাতে ঘেরাও ডিন, বিক্ষোভ বর্ধমান মেডিক্যালে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.