রাজা দাস, বালুরঘাট: কৃষিকাজে যুক্ত মাত্র ২৩ বছরের যুবক এবারে পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থী। বয়সে কনিষ্ঠ হলেও রাজনৈতিক অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে যুবক বিভাস সরকারকে প্রার্থী করে নিজেদের ভাবধারা অক্ষুণ্ন রেখেছে বিজেপি। একদিকে নিজে ভাল সংগঠক, অপরদিকে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দুই গোঁজ প্রার্থীর লড়াইয়ে বিজেপি প্রার্থী বিভাস জয়ের ব্যাপারে এক প্রকার নিশ্চিত।
[কমিশনের সঙ্গে বিবাদে সর্বদল বৈঠক বয়কট, ফের হাই কোর্টে যাচ্ছে বিজেপি]
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩৩টি। এর মধ্যে তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত এই পঞ্চায়েত সমিতির ২ নম্বর আসনের বিজেপি প্রার্থী বিভাস সরকার। তার আসনের মধ্যে রয়েছে, রামপুর, কৃষ্ণবাটি, মিনাপাড়া, সুহরি এবং হরসুরা সংসদ। সেখানকার ৭টি বুথের মোট ভোটার ৫ হাজার ৬২৩ জন। তপন পঞ্চায়েত সমিতির ২ নম্বর আসনে জেলা বিজেপির সর্বকনিষ্ঠ পুরুষ প্রার্থী বিভাস সরকার ২০১০ সালে উচ্চ মাধ্যমিক এবং ২০১৪ সালে স্নাতকস্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছেন।
[পঞ্চায়েত ভোট কি ১৩, ১৫ ও ১৭ মে? কমিশনে সর্বদলীয় বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত]
কৃষিকাজে যুক্ত এই প্রার্থী রাজনীতিতে যোগ দিয়েছেন বছর নয়েক আগে। প্রথমে ছাত্র সংগঠন এবং পরে যুব মোর্চার মণ্ডল সভাপতি এবং বর্তমানে যুব মোর্চার জেলা সম্পাদক তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ তৃণমূল এক আসনে দুইটি প্রার্থী দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কারনে। স্বভাবতই জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তপন পঞ্চায়েত সমিতির বিজেপির কনিষ্ঠ প্রার্থী বিভাস সরকার। বিভাসবাবু বলেন, বয়স যথেষ্ট কম এবং কৃষিকাজ করলেও বেশ কয়েক বছরের রাজনীতি জীবন তার পরিচিতি বাড়িয়েছে। সকলের সঙ্গে যোগাযোগটা প্লাস পয়েন্ট। এছাড়া এখানে একই আসনে তৃণমূলের দুই গোষ্ঠীর দুইজন প্রার্থী। মানুষ যথেষ্ট বিভ্রান্ত তৃণমূলকে ভোট দেওয়ার ব্যাপারে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে রাস্তাঘাট তৈরিতে দুর্নীতি। বহু প্রকল্প রুপায়ণে ব্যর্থ তাঁরা। মানুষ এর কাছে সেগুলি তুলে ধরতে রাতদিন এক করে প্রচার করছেন তিনি।
[পঞ্চায়েত ভোটে নির্দল মহিলা প্রার্থীকে জেতাতে একজোট শাসক-বিরোধী]
ছবি- রতন দে
সর্বশেষ খবর
-
সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?
-
বিয়ের ৫ মাসেই মা! ছেলে হল না মেয়ে? কটাক্ষ-সমালোচনার মাঝে খোলসা করলেন ‘বিতর্কিত’ সুস্মিতা
-
মীর আউট, প্রকাশ ইন, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক বদলে শক্তি বাড়ল শুভঙ্কর লবির!
-
নিউটাউনে আদানির হাসপাতালে গরিবদের জন্য বিশেষ পরিষেবা! ভূমিপুজো কবে? জানালেন মুখ্যমন্ত্রী
-
খুনে অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন, ফাইল খুলতেই একযোগে তল্লাশি সিট-এসটিএফ-ফরেন্সিকের