রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিজেপির দেওয়াল লিখনে পড়ল কাদা ও গোবরের প্রলেপ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগর এক ব্লকের পদিমা এলাকায়। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী এই কাজ করেছে। দলের প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে গোবর ও কাদার প্রলেপ লাগিয়ে দিয়েছে। ঘটনা ঘটেছে বুধবার রাতেই। রাতের অন্ধকারে বিষয়টি বোঝা যায়নি। সকাল হতেই দেখা যায় এলাকার বিজেপি প্রার্থীর সমর্থনে লেখা দেওয়াল ঢেকেছে কাদায়। কোথাও কোথাও পড়েছে গোবরের প্রলেপ।
[আদালতের করণিকের স্ত্রীকে চুলের মুঠি ধরে মারধর মদ্যপ দুষ্কৃতীদের]
এই প্রসঙ্গে রামনগর এক নম্বর পশ্চিম মণ্ডলে বিজেপির যুব মোর্চার সভাপতি অনির্বাণ চন্দ মুখ খুলেছেন। তিনি ঘটনার নিন্দা করে জানান, ‘বুধবার পদিমা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দেওয়া লিখনের কাজ হয় দলীয় তরফে। এরপর রাতের অন্ধকারে তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের দেওয়াল লিখনে কাদা লেপে দিয়েছে। এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’
যদিও বিজেপির অভিযোগ উড়িয়েছেন রামনগর এক তৃণমূলের ব্লক সভাপতি নিতাইচরণ সার। তাঁর দাবি, ‘ এই গোবর লেপে দেওয়ার দাবি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। মানুষ উন্নয়নের পক্ষে কথা বলছে। উন্নয়নের দিকে ঝুঁকছে। সমস্ত রকম চেষ্টা করেও জন সমর্থন নিজেদের দিকে টানতে পারছে না বিজেপি। তাই এখন পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। ওই দেওয়ালে আমাদেরই চুন লাগানো ছিল। বিজেপির কর্মী সমর্থকরা ইচ্ছে করে আমাদের দেওয়ালে লিখে গোবর লেপে বদনাম করার চেষ্টা করছে। অথচ রামনগর বিধানসভার দুটি ব্লকে শান্তিপূর্ণ অবস্থান রয়েছে। সবাই নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পেরেছে। কোনও অশান্তির বাতাবরণ এখানে ছিল না। তাই খুঁত না পেয়ে ইচ্ছাকৃতভাবে বিজেপি ঝামেলা পাকানোর চেষ্টা করছে। যদিও আমার কর্মীদের বলা হয়েছে ওদের পাতা অশান্তির ফাঁদে পা না দিতে। কর্মীরাও সজাগ আছে। শান্তিপূর্ণভাবে ভোট হবে। মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবে। এই বিশ্বাস আমাদের।’
[পুরুলিয়া থেকে উদ্ধার তামিলনাড়ুর নিখোঁজ প্রৌঢ়]
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের