সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধীরা যখন গেল গেল রব তুলতে শুরু করেছেন, ঠিক তখনই ভোটের উৎসবে নজির গড়ল গাজলডোবা৷ ভোটের হিংসা-অশান্তি লাটে তুলে এক ছাতার নিচে পাত পেড়ে খেল শাসক-বিরোধী শিবির৷
ভোট উপলক্ষে বেলাশেষে উৎসবের আমেজে মাতল মালবাজার মহকুমার গাজলডোবা৷ আজ, সোমবার ভোট শেষে ভোটারদের খাওয়া-দাওয়ার আয়োজন করল তৃণমূল৷ দুপুরে বিনা পয়সায় পাত পেড়ে খেতে পাওয়ার বেশ খুশি গ্রামের বাসিন্দারা৷ এই প্রসঙ্গে তৃণমূল নেতা দুলাল বিশ্বাস বলেন, ‘‘এখানে কোনও রেষারেষি নেই৷ বছরের একটা দিন বড় থেকে ছোট, সকলে একসঙ্গে বসে খাওয়ার আয়োজন করা হয়৷ এখানে যেমন তৃণমূলের ভোটার আসছেন খেতে, ঠিক তেমনই বিজেপি ও সিপিএমের কর্মীরাও এসে খেয়ে যাচ্ছেন৷’’
[ ভোটে নেই আরাবুল, অশান্ত ভাঙড়ে কেমন হল গণতন্ত্রের উৎসব? ]
আজ বেলা হতে না হতেই খিচুড়ি ও সবজি চেটেপুটে খেতে দেখা যায় গ্রামের বাসিন্দাদের৷ তবে, এর জন্য গ্রামের মানুষকে পয়সা খরচ করতে হচ্ছে না৷ তৃণমূলের পক্ষ থেকেই এই খাওয়ার আয়োজন করা হয়েছে৷ শুধু এলাকার মানুষেই নয়, অন্য গ্রাম কিংবা পথচলতি মানুষ চেয়ারে বসে চেটেপুটে খেয়ে নিচ্ছে খিচুড়ি-সবজি৷ আর এতেই খুশি এলাকার মানুষ৷ স্থানীয় বাসিন্দা রেণুবালা হালদার বলেন, ‘‘এক সঙ্গে সবাই বসে খাওয়া দাওয়া করছি, এটা বড় আনন্দের৷ আমাদের এখানে কোনও রেষারেষি নেই৷’’ ভোটার মিনা বৈরাগীর বক্তব্য, ‘‘আজ বাড়িতে রান্না করিনি৷ ভোট দিয়ে এখানে সবার সঙ্গে বসে খাওয়া-দাওয়া করে বাড়ি যাব৷ যেন, একটা বড় উৎসবে আমারা সবাই সামিল হয়েছি৷’’ রাঁধুনি মৌসুমি সরকার বলেন, ‘‘সকাল থেকে আমরা কয়েকজন মিলে রান্না করছি৷ প্রায় ২-৩ হাজার মানুষ আজ এখানেই খাবেন৷’’
[ ভোটের আঁচে তপ্ত বাংলায় কোথায় কোথায় পড়ল মৃত্যুর ছায়া? ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ