নিজস্ব সংবাদদাতা: ভোটের যুদ্ধের কাছে হার মানল রক্তের সম্পর্ক। রাজনৈতিক স্বার্থের কাছে পরাজিত পারিবারিক বন্ধন। হার-জিত মিলেমিশে একাকার। পঞ্চায়েত ভোটের একই আসনে প্রার্থী বাবা-ছেলে। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতে এখন জোর চর্চা আরএসপি প্রার্থী বাবা আঙ্গুর লাহা এবং তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ লাহাকে নিয়ে। ভোটাররা তবু রাজনৈতিক রং দেখে ভোট দেবেন। কিন্তু পরিবারের সদস্যরা। বাবা না ছেলে, কাকে ভোট দেবেন, সেটা ঠিক করতেই হিমশিম খাচ্ছেন।
[তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? সিরিয়ায় একযোগে মিসাইল হানা আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের]
একসময় আরএসপির দখলে থাকা এই আসনটি গতবারের পঞ্চায়েত ভোটে সামান্য ব্যবধানে ছিনিয়ে নেয় তৃণমূল। তবে এবারের লড়াইটা আলাদা। পরস্পরের প্রতিপক্ষ বাবা-ছেলে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী দু’পক্ষই। তবে পারিবারিক নয়, রাজনৈতিকভাবেই লড়াই করতে চান দু’জনই। নীতি, আদর্শ-এসবে ভর করেই পার হতে চান ভোট বৈতরণি। আর তার জেরে কার্যত আড়াআড়ি ফাটল ধরেছে পরিবারের অন্দরেও।
আরএসপির দীর্ঘদিনের কর্মী আঙ্গুর লাহা একসময় বিনশিরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। সৎ রাজনৈতিক নেতা ও এলাকার উন্নয়নের কারিগর হিসাবে তাঁর সুনাম রয়েছে বিনশিরা এলাকায়। ২০০৮ থেকে ১৩ সাল পর্যন্ত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান থাকাকালীন তিনি এলাকার রাস্তাঘাট, পানীয় জল ও বিদ্যুতের প্রচুর উন্নয়ন ঘটিয়েছিলেন বলে স্বীকার করেন এলাকাবাসী। তাই তিনি এবারের নির্বাচনে জয়ের বিষয়ে অনেকটাই নিশ্চিত। তিনি বলেন, “প্রধান থাকাকালীন আমি বিরোধী দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়নের কাজ করেছি। সবার কাছেই আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।”
কম যান না ছেলেও। তাঁর দাবি, “বাবা হারবেনই। গত পাঁচ বছরে প্রচুর উন্নয়ন হয়েছে এখানে। সেই উন্নয়নকে হাতিয়ার করেই এবারও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করবে। গত পঞ্চায়েত নির্বাচনেও এই গ্রাম সংসদের তৃণমূল প্রার্থী পলি দাস ঘোষ আরএসপি প্রার্থী সীমা ঘোষকে ৭ ভোটে হারিয়েছিলেন। এবারও এই আসনটি তৃণমূলের দখলে থাকবে। এলাকাবাসী অবশ্য বলছেন, ভোটে হার-জিত যারই হোক, আদপে লাহা পরিবারেরই জয় হবে। লাহা বাড়িতে একজন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হচ্ছেনই। আবার অন্য অংশের মত, ভোটে জয় হলেও, প্রকৃতপক্ষে রক্তের সম্পর্কের হারই হবে। কিছুটা হলেও বাবা-ছেলের দূরত্ব তো বাড়বেই!
[‘ময়ূরাক্ষী’, ঋদ্ধির সাফল্যে আবেগে ভাসল টলিউড]
সর্বশেষ খবর
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের
-
কৃষকবন্ধু প্রকল্পে বাদ ৩০ লক্ষের নাম! সুবিধা পেতে আবেদন করতে হবে ‘কৃষকবন্ধু নিউ’তে
-
সৎ বাবা-দাদুর লালসার শিকার নাবালিকা! স্কুল শিক্ষিকাদের অভিযোগে গ্রেপ্তার ২
-
মারাঠি না জানলে বাতিল ট্যাক্সিচালকদের লাইসেন্স! ভূমিপুত্রদের জন্য বিরাট ঘোষণা মহারাষ্ট্রের