Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

পঞ্চায়েত ভোটে নির্দল মহিলা প্রার্থীকে জেতাতে একজোট শাসক-বিরোধী

নজিরবিহীন ঘটনা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০১৮, ১৫:১৪

options
link
পঞ্চায়েত ভোটে নির্দল মহিলা প্রার্থীকে জেতাতে একজোট শাসক-বিরোধী zoom

বাবুল হক, মালদহ: এবার সব রাজনৈতিক দলই মেনে নিয়েছে তাঁকে। কংগ্রেস, তৃণমূল, সিপিএম, বিজেপি-সহ কোনও পক্ষ থেকেই আপত্তি করা হয়নি। বরং গ্রামে রীতিমতো সর্বদলীয় সভা ডেকে সব পক্ষই তাঁকে ‘ক্লিনচিট’ দিয়েছে। সব দলের সমর্থনে তিনি এবার নির্দল প্রার্থী। শুধু তাই নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথেই এগোচ্ছেন প্রার্থী! কারণ, এই নির্দল মহিলা প্রার্থীর আসনে অন্য কেউ মনোনয়ন পেশ করেননি। এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ময়দানের অনন্য মুখ এবার রেবা বিবি।

[অবক্ষয় তুলে ধরা হচ্ছে, ফের সরব মুখ্যমন্ত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মালদহের কালিয়াচক-১ নম্বর ব্লকের কালিয়াচক-২ গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর গ্রাম সংসদ আসনটি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হয়েছে। খাসচাঁদপুর এলাকার হাজিনগর ও ঘোষপাড়া নিয়ে এই বুথ। মোট ভোটার ১১৬৮ জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই গ্রামের বাসিন্দারাই সর্বদলীয় বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়েছেন, নির্দল প্রার্থী রেবা বিবিকেই তাঁরা সমর্থন করবেন। ফলে ওই আসনে একাই মনোনয়ন পেশ করেছেন রেবাদেবী।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন গ্রামবাসীরা?

এলাকার বাসিন্দাদের দাবি, রেবা বিবির স্বামী রিয়াজুদ্দিন শেখ বরাবরই উপকারী মানুষ। সমাজসেবামূলক কাজে ডুবে থাকতে ভালবাসেন তিনি। কিন্তু পরপর তিনবার পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ালেও রিয়াজুদ্দিন জয়লাভ করতে পারেননি। রিয়াজুদ্দিন ২০০৩ সালে আরএসপি’র প্রার্থী হয়েছিলেন। হেরে গিয়েছিলেন। ২০০৮ সালে তিনি কংগ্রেসের প্রার্থী হন। কিন্তু সফল হননি। সিপিএমের কাস্তে হাতুড়ি প্রতীক নিয়েও দাঁড়িয়েছিলেন ২০১৩ সালে। শেষবারও নির্বাচনে হেরে যান তিনি। এবার তাই গ্রামবাসীরাই আগাম সিদ্ধান্ত নিয়ে ফেলেন, রিয়াজুদ্দিনের স্বপ্ন পূরণ করতেই হবে। তাঁকেই জেতাতে হবে। কিন্তু ফের যদি কেউ তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েন, এমন আশঙ্কা দূর করতেই গ্রামে ডাকা হয়েছিল সর্বদলীয় সভা। কালিয়াচক-২ গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর গ্রাম সংসদ আসনটি এবার মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় রিয়াজুদ্দিনের বদলে তাঁর স্ত্রী রেবা বিবিকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালিয়াচকের তৃণমূল নেতা আশরাফুল বিশ্বাস বলেন, “স্থানীয়রাই এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আমাদের আপত্তি থাকার কথা নয়। ভোটের আগেই ভোটাররা তাঁকে মেনে নিয়েছেন। আমরাও মেনে নিয়েছি।” একই সুর কংগ্রেস শিবিরেও। কালিয়াচকের কংগ্রেস নেতা মোতিউর রহমান বলেন, “সামাজিকভাবে লোকজন বসে সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের বুথ কমিটিও তাতে সিলমোহর দিয়েছে। এতে আমাদের কিছু করণীয় নেই।” বাম-বিজেপিও সেই পথেই হেঁটেছে। অনেকেই বলছেন, এভাবে ভোটের আগেই যোগ্য প্রার্থী বাছাই করা হয়ে গেলে নির্বাচনে অশান্তির আশঙ্কা থাকে না। নির্দল মহিলা প্রার্থী রেবা বিবির কথায়, “আমরা উন্নয়নের পক্ষে। গ্রামের উন্নয়নের স্বার্থেই মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা স্বামী-স্ত্রী একসঙ্গে গ্রামের মানুষের পরামর্শ নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব।”

[আর সময় নষ্ট নয়, দ্রুত পঞ্চায়েত নির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.