Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
West Bengal Weather Update

উত্তুরে হাওয়ার অবারিত দ্বার, রাজ্যে সপ্তাহভর দাপুটে ব্যাটিং শীতের!

জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫, ১৩:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫, ১৩:৩০

options
link
উত্তুরে হাওয়ার অবারিত দ্বার, রাজ্যে সপ্তাহভর দাপুটে ব্যাটিং শীতের! zoom

নিরুফা খাতুন: কোনও নিম্নচাপ, ঘূর্ণাবর্ত কাঁটা নেই। রাজ্যে উত্তুরে হাওয়ার অবারিত দ্বার। হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকে পড়ায় শীতল আমেজ জাঁকিয়ে বসেছে বঙ্গে। আপাতত সপ্তাহভর দাপুটে ব্যাটিং চালাবে শীত, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। অঘ্রাণের শেষ সপ্তাহে তাপমাত্রা বেশ নিম্নমুখী। কলকাতা শহরে পারদ নামল ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আরও ২ থেকে ৩ ডিগ্রি কম উষ্ণতা। কোথাও কোথাও ১০ ডিগ্রিতেও নেমেছে পারদ। রবিবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.৮ ডিগ্রি সেন্টিগ্রেডে। সবমিলিয়ে ডিসেম্বরের প্রথমার্ধ্বেই শীত বেশ উপভোগ্য হয়ে উঠেছে। তবে ভোরের কুয়াশায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শুরুতে তাপমাত্রা অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে তা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আগামী সাতদিন এমনই আবহাওয়া থাকবে। বড়সড় কোনও বদলের সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা, পরে পরিষ্কার আকাশ। আপাতত শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরবঙ্গে সোমবার স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় ঠান্ডার অনুভূতি কিছুটা কমবে। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে, মালদহে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতেও কুয়াশার সম্ভাবনা বেশি।

কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলে পরে পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যায় শীতের আমেজ। ১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে তাপমাত্রা। চলতি সপ্তাহে অর্থাৎ আগামী সাতদিনে তাপমাত্রা এরকমই থাকবে। কলকাতায় রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৮৯ শতাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.