Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ২১ জুলাই ভাসবে কলকাতা?

বৃষ্টির পরেও কলকাতার তাপমাত্রার তেমন হেরফের হয়নি।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১১:২৭

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১১:২৭

options
link
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ২১ জুলাই ভাসবে কলকাতা? zoom
দক্ষিণবঙ্গে হাওয়া বদল, উত্তরে দুর্যোগের আশঙ্কা
Advertisement

প্রতি বছর একুশে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশে অগণিত মানুষ ভিড় জমান। যদিও এবার পরিবর্তনের বাংলায় তিন জায়গায় শহিদ স্মরণের আয়োজন করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২১ জুলাই বৃষ্টিতে ভাসবে কলকাতা। ভিজতে পারে দক্ষিণবঙ্গও। এদিকে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে অবস্থান। তার প্রভাবে দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তরবঙ্গেও এদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কোচবিহার এবং কালিম্পংয়ে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। বুধবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। প্রবল বৃষ্টির প্রভাবে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইবে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা। উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে। বৃষ্টির পরেও কলকাতার তাপমাত্রার তেমন হেরফের হয়নি। সোমবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ২.৫ মিলিমিটার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.