নিরুফা খাতুন: দক্ষিণবঙ্গে আপাতত উধাও কনকনে ঠান্ডা! তাপমাত্রা কিছুটা বাড়বে।এদিকে ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাংলায় ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। তাতেই কুয়াশার ঘনঘটা! কলকাতার পাশাপাশি গাঙ্গেয় বঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পাবর্ত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতার তাপমান ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই রকম থাকবে। মঙ্গলবার, বুধবার থেকে ফের কমবে তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আজ, রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। পশ্চিমের জেলাগুলির পারদ ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে কুয়াশার দাপট থাকবে।
দক্ষিণবঙ্গে পারদ বাড়লেও, উত্তরে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিঙের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং জেলা-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে জেলায় তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি