আগামী ৫ দিন বৃষ্টিতে ভাসবে রাজ্য! উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি।
আরও পড়ুন:
দক্ষিণে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। আজ, অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টি হবে শুক্রবারেও। শুক্রবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর