স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: স্ত্রী থাকা সত্বেও অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে বিডিও-র! এমনই অভিযোগ তুলে পুলিশের কাছে মারধরের মৌখিক নালিশ জানালেন তাঁর স্ত্রী। পুরুলিয়া ১ নম্বর ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাসের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলেছেন স্ত্রী লুসি দাস। বর্তমানে লুসিদেবী দেবেন মাহাতো পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর অভিযোগ, স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করলেই তাঁকে ঘর বন্ধ করে হাত পিছনে আটকে দিয়ে মারধের করা হত।
[ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে গুলি চলল দুর্গাপুরে, গুলিবিদ্ধ ১ যুবক]
যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন বিডিও। তাঁর পাল্টা অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর হাতে মানসিক নির্যাতনের শিকার। এই দম্পতির একটি সাত বছর ও পাঁচ বছরের সন্তান রয়েছে। ২০১০ সালের ২৫ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। তবে রবিবার রাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুরুলিয়া সদর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি দেখা হচ্ছে। অভিযুক্ত বিডিও দিব্যজ্যোতি দাস বলেন, “আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বরং আমি স্ত্রীর দ্বারা প্রতিনিয়ত মানসিক নির্যাতনের শিকার হচ্ছি।”
তিন দিন আগে অর্থাৎ চলতি মাসের ১৬ তারিখ এই বিষয়টি সামনে আসে। অভিযোগ, ওই দিন বিডিওর স্ত্রী লুসিদেবী বাপের বাড়ি কাটোয়া থেকে এসে দেখেন তাঁদের ভাড়া নেওয়া ঘর তালাবন্ধ। সঙ্গে সঙ্গে তিনি জেলা প্রশাসনের কর্তাদের দ্বারস্থ হন। স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করেন। জেলা প্রশাসনের কর্তারা বিডিওর স্ত্রীর মুখ দিয়ে এমন কথা শুনে হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গে তাঁর আশ্রয়ের ব্যবস্থা করেন। এবং তার পরই বিডিওকে নির্দেশ দেওয়া হয় স্ত্রীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। অভিযোগ, তার পরের দিনই বিডিও ঘর বন্ধ করে হাত পিছনে রেখে স্ত্রীকে ব্যাপক মারধর করেন। লুসিদেবীর হাতে, পিঠে, মাথায়, মুখে চোট রয়েছে বলে হাসপাতালে শুয়ে দাবি করেন তিনি। ইতিমধ্যেই লুসিদেবী পুরুলিয়া সদর থানায় গিয়ে বিডিওর নির্যাতনের কথা মৌখিকভাবে জানিয়ে এসেছেন।
[অ্যাডমিট কার্ডের জন্য দিতে হবে ৩৫০ টাকা, মাধ্যমিক দেওয়া হল না আফরিনদের]
সর্বশেষ খবর
-
কৌতুকের মোড়কে পুলিশি ধরপাকড়! কেমন হল ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’?
-
ভরপুর প্রেম-যৌনতা, কিন্তু… কোন বিপদ লুকিয়ে নবপ্রজন্মের ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ ডেটিংয়ে?
-
বিরল HLH রোগে ৩৮ বছরেই প্রয়াত আফগান পেসার, অসুখের লক্ষণ কী, আদৌ প্রতিকার সম্ভব?
-
কাটমানি, তোলাবাজির অভিযোগ! বক্সখাটের ভিতর থেকে তৃণমূলনেত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ
-
পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর, ৫০ শতাংশ এরিয়ার দেবে নবান্ন, কবে পাবেন টাকা?