সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্রের গরমেই নাজেহাল হয়েছে বঙ্গবাসী। এদিকে আবার বৈশাখের শুরু থেকেই চোখ রাঙাচ্ছে তপ্ত হাওয়া। স্বস্তি পেতে বৃষ্টি চাইছে রাজ্যবাসী। নতুন সপ্তাহে কি বৃষ্টি হবে? ভিজবে কি বাংলার মাটি? নাকি ভ্যাপসা গরম আরও ঘাম ঝরাবে? কী বলছে আবহাওয়া (Weather Forecast of Bengal) দপ্তরের সাপ্তাহিক পূর্বাভাস?
মৌসম ভবন তো আগেই বলেছিল, এবার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দেবে তাপমাত্রা। দাবদাহে জ্বলবে রাজ্য তথা দেশ। তবে বৃষ্টিপাত হবে স্বাভাবিক। কিন্তু কবে নামবে স্বস্তির সেই বৃষ্টি (Rain)? নিদেনপক্ষে কালবৈশাখীর ঝোড়ো হাওয়া কি বঙ্গবাসীর জ্বালা জুড়োতে পারবে?
[আরও পড়ুন : ভোটের মুখে সিপিএম-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র মুর্শিদাবাদ, জখম ৫]
এপ্রিলের শেষে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মে-র প্রথম সপ্তাহেই বৃষ্টিতে ভিজতে পারে বাংলার মাটি। আগামী মাসের প্রথম দিকে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তীব্র দাবদাহ থেক রেহাই দিতে পারে সেই বৃষ্টি।
[আরও পড়ুন : ৯ ঘণ্টা ধরে পড়ে করোনায় মৃত স্বামীর দেহ, সাহায্যের খোঁজে ছুটে বেড়ালেন কোভিড পজিটিভ স্ত্রী]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিতকে? জল্পনার মাঝে মুখ খুললেন হিটম্যান
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন! নাবালিকা স্ত্রীর সন্তান প্রসব, গড়বেতায় গ্রেপ্তার স্বামী
-
বাবাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে অত্যাচার! সম্পত্তির লোভে ছেলে-বউমার হাতে ‘খুন’ বৃদ্ধ
-
‘আমার ঘরে কেন?’, খালি হাতে সাপ ধরে প্রলাপ বৃদ্ধের! পরমুহূর্তেই কিং কোবরার ছোবলে মৃত্যু
-
আরও অস্বস্তিতে লালুপ্রসাদ! আইআরটিসি দুর্নীতিতে যাদব পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ আদালতের