Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

শীতের আগমনী শোনাল হাওয়া অফিস, মাঝ নভেম্বরে পড়বে ঠান্ডা

আগামী সপ্তাহে বৃষ্টি থামলে চেনা শীত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৮:২৩

options
link
শীতের আগমনী শোনাল হাওয়া অফিস, মাঝ নভেম্বরে পড়বে ঠান্ডা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় শীতের আগমনী শোনাল আবহাওয়া দপ্তর। সামনে শুধু একটা নিম্নচাপের ফাঁড়া। তা কেটে গেলেই মাঝ নভেম্বরে শীত পড়বে রাজ্যে। তবে জাঁকিয়ে ঠান্ডার জন্য আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

[দিল্লির হাওয়া বিষিয়ে তুলছে পাকিস্তান, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বহু বছর পর এবার বর্ষার ইনিংস অনেকটা লম্বা হয়েছে। দুর্গাপুজোর পাশাপাশি  কালীপুজোও ভাসিয়েছে বৃষ্টি। ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পরিস্থিতি তাতে আগামী ১৪ ও ১৫ নভেম্বর রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদে। কার্তিক শেষে বৃষ্টি থামলে বঙ্গে পড়তে চলেছে বহু আকাঙ্খিত শীত। আবহাওয়ার মতিগতি দেখে এমনই মনে করছে আলিপুর হাওয়া অফিস।

আবহবিদদের বক্তব্য, নভেম্বরের তৃতীয় সপ্তাহ অর্থাৎ ১৭ নভেম্বর নাগাদ শীত পড়ে যাবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬-১৭ ডিগ্রির মধ্যে। এখন রাতে যা ঠান্ডা মেলে তা আসলে শীতের আমেজ। ঠিকঠাক শীত পেতে আরও কিছুটা দিন অপেক্ষা করতে হবে। গত কয়েক দিন ধরে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। উত্তরবঙ্গ ধীরে ধীরে শীতের ছোঁয়া পাচ্ছে। দার্জিলিংয়ের পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি, আসানসোলে ১৮, সৈকত শহর দিঘায় পারদ ছুঁয়েছে ১৮ ডিগ্রিতে। কর্কটক্রান্তি রেখা লাগোয়া নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরের তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে। সব জায়গায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই শহরগুলিতে নভেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডা বাড়বে।

গত কয়েক বছরে রাজ্যে ঠান্ডা সেভাবে জাঁকিয়ে না পড়ায় হতাশ শীতবিলাসীরা। তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি থাকলেও তা ছিল কয়েকদিনের জন্য। তবে এবার জমিয়ে শীত পড়ার ব্যাপারে এখনই সুখবর দিতে পারেনি হাওয়া অফিস।

[দু’টি কিডনি বিকল, মানসিক অবসাদে ট্রেনের সামনে মরণঝাঁপ রোগীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.