সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাট খেতে মহিলাকে একা পেয়ে ধর্ষণ! শারীরিক নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগর থানা এলাকায়। থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বছর ৩২ নির্যাতিতা পাট খেতে কাজ করতে যান। পাট নিংড়ানোর কাজ করছিলেন তিনি। সেই সময়ই জমিতে ছিলেন অভিযুক্ত বছর তেতাল্লিশের আমিরুল গাজী। অভিযুক্ত পেশায় কৃষক। অভিযোগ, কাজ করার সময় মহিলাকে একা পেয়ে পাট খেতের ভিতরে নিয়ে যায় আমিরুল। সেখানেই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ। খেতের মধ্যেই নির্যাতিতাকে ফেলে রেখে পালায় যায় অভিযুক্ত।
সেখান থেকে কোনও রকমে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। তারপরই বাবাকে বিষয়টি জানান তিনি। তারপর তড়িঘড়ি তাকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। আমিরুলের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় স্বরূপনগর থানায়।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত আমিরুল গাজীকে রাতে বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিরুলকে আজ রবিবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে