Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Medinipur

স্ব-সহায়ক গোষ্ঠীর ৩ লক্ষ টাকা ‘আত্মসাৎ’, মহিলাকে খুঁটিতে বেঁধে চলল মার! ভাইরাল ভিডিও

আপাতত পুলিশের হেফাজতে নির্যাতিতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৬, ২০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৬, ২০:০১

options
link
স্ব-সহায়ক গোষ্ঠীর ৩ লক্ষ টাকা ‘আত্মসাৎ’, মহিলাকে খুঁটিতে বেঁধে চলল মার! ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবংয়ে মধ্যযুগীয় বর্বরতা। স্ব-সহায়ক দলের ঋনের টাকা আত্মসাতের অভিযোগে গৃহবধুকে খুঁটিতে বেঁধে চলল নির্যাতন! খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে নির্যাতিতাকে। সোশাল মিডিয়ায় ভাইরাল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের লুটুনিয়া গ্রামের ওই ভয়ংকর ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দেভোগ গ্ৰাম পঞ্চায়েতের লুটুনিয়া গ্রামের বাসিন্দা নির্যাতিতা বধূ। অভিযোগ, স্ব-সহায়ক দলের প্রায় তিন লক্ষ টাকার ঋণ তিনি আত্মসাৎ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর একাধিকবার দলের সদস্যারা মহিলার সঙ্গে আলোচনায় বসেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। অভিযুক্ত গৃহবধূ কোনও টাকা ফেরত দেননি বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ স্ব-সহায়ক দলের কয়েকজন মহিলা নির্যাতিতাকে টানাহেঁচড়া করে একটি খুঁটিতে বেঁধে ফেলেন। চলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। তাঁরা ওই গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আইনের পথ ছেড়ে এভাবে প্রকাশ্যে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.