Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Habra

এক জোড়া কানের দুল দিলেই মিলবে ৭২ হাজার টাকা! প্রলোভনে পা দিয়ে প্রতারণার শিকার হরিণঘাটার গৃহবধূ

ইতিমধ্যে হাবড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ২১:৩৪

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ২১:৩৪

options
link
এক জোড়া কানের দুল দিলেই মিলবে ৭২ হাজার টাকা! প্রলোভনে পা দিয়ে প্রতারণার শিকার হরিণঘাটার গৃহবধূ zoom
ভুয়ো নোটিস পাঠিয়ে ‘ডিজিটাল গ্রেপ্তারির নামে প্রতারণা! এবার সিবিআইয়ের নতুন দাওয়াই ‘অভয়’
Advertisement

প্রলোভনে পা দিয়ে হাবড়ায় প্রতারণার শিকার হলেন হরিণঘাটার এক গৃহবধূ! এর ফলে টাকা তো পেলেনই না, বদলে খবরের কাগজের বান্ডিল দিয়ে এক জোড়া সোনার কানের দুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবারের এই ঘটনা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটার হাপানিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা তারকদাসী মাঝি শনিবার অটোয় হাবড়া বাজারে এসে ট্রেন ধরতে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় দুই অপরিচিত ব্যক্তি তাঁকে টাকার বান্ডিল দেখিয়ে বলে সোনার কানের দুল দুটি দিলে বিনিময়ে ৭২ হাজার টাকা দেবে। এরপরই তাঁরা গৃহবধূকে নির্জন হাবড়া তবলা পট্টি এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে দু’জনের কথা বিশ্বাস করে তারকদাসী নিজের এক জোড়া কানের দুল খুলে তাঁদের হাতে দেয়। পরিবর্তে প্রতারকরা গৃহবধূ হাতে টাকার বান্ডিল দিয়ে এলাকা ছাড়ে! এর কিছুক্ষণ পর টাকা গুনতে বান্ডিল খুলে তারকদাসী দেখেন, উপরে একটি ১০০ টাকার নোট থাকলেও নিচে সবই খবরের কাগজ রাখা।

Advertisement

তৎক্ষণাৎ তিনি হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.