Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Basanti

মালদহের পর বাসন্তী, খালের জলে ভাসছে যুবতীর দেহ

পুজোর মুখে পরপর দুই ঘটনায় মহিলা নিরাপত্তা ঘিরে প্রশ্ন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ১৩:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০২৩, ১৩:০৪

options
link
মালদহের পর বাসন্তী, খালের জলে ভাসছে যুবতীর দেহ zoom
প্রতীকী ছবি।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: মালদহের পর বাসন্তী। অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী এলাকায়। জানা গিয়েছে, মহিলার গলায় ফাঁস দেওয়া ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্য় কোথাও যুবতীকে খুন করে দেহ খালে ফেলে রেখে যাওয়া হয়েছে। দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।

এদিন সকালে বাসন্তী থানা এলাকার ভরতগড় পঞ্চায়েতের অন্তর্গত ৪ নম্বর ভরতগড় সংলগ্ন শঙ্কর মোড় এলাকার স্থানীয় বাসিন্দারা দেখতে পান খালের জলে ভাসছে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ। পরনে শাড়ি। গলায় ফাঁস দেওয়া রয়েছে। খবর যায় বাসন্তী থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিধাননগরে বেআইনি বহুতল ভাঙতে বিক্ষোভের মুখে পুরসভা, ১৬টি পরিবারকে ডেকে পাঠাল হাইকোর্ট]

যুবতীর আনুমানিক বয়স ২২-২৫ বছর। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে কে বা কারা এই ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় মহিলাকে অন্যত্র কোথাও খুন করে বাসন্তী এলাকায় ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা।

দিন কয়েক আগে মালদহেও এক মহিলার দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবার বাসন্তীতেও মিলল মহিলার দেহ। পুজোর মুখে পর পর দুই ঘটনায় রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  

[আরও পড়ুন: রেশন দুর্নীতিতে শতাধিক জাল সরকারি স্ট্যাম্প ব্যবহার! বিপুল লগ্নি দুবাইয়ে, বাকিবুরের কীর্তি ফাঁস]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.