দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিখরচায় চিকিৎসাই শুধু নয়, বাড়ি থেকে ‘নিশ্চয়যান’-এ চাপিয়ে গর্ভবতী মহিলাদের হাসপাতালে আনার ব্যবস্থা করেছে সরকার৷ কিন্তু, ঘটনা হল, হাসপাতালে যাওয়ার পথে সোনারপুর স্টেশনে সন্তানের জন্ম দিলেন এক মহিলা৷ ফিল্মি কায়দায় স্টেশনে কাপড় টাঙিয়ে প্রসবের ব্যবস্থা করলেন হকাররাই৷ মা ও শিশু দু’জনেই এখন ভরতি সুভাষগ্রাম হাসপাতালে৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর৷
[ তিন মাসের শিশুকে ট্রেনে ফেলে গেল মা, উদ্ধার করল জিআরপি]
মহিলার নাম কৃষ্ণা নস্কর৷ বাড়ি সোনারপুরের তেঘরিয়ায়৷ স্বামী রাজু নস্কর পেশায় রিকশাচালক৷ অন্তঃসত্ত্বা ছিলেন কৃষ্ণা৷ প্রসবের আর বেশি দেরি ছিল না৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, তাঁকে সুভাষগ্রাম হাসপাতালে ভরতি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা৷ শনিবার সন্ধ্যায় ট্রেন ধরার জন্য স্ত্রীকে নিয়ে সোনারপুর স্টেশনে গিয়েছিলেন রাজু৷ কিন্তু ট্রেনে আর উঠতে পারেননি তাঁরা৷ স্টেশনে পৌঁছতেই ওই গৃহবধূর প্রসব যন্ত্রণা শুরু হয়৷ পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, সোনারপুর স্টেশনেই সন্তান প্রসব করেন ওই গৃহবধূ৷ স্ত্রীর অবস্থা দেখে যখন দিশেহারা অবস্থা রাজুর, তখন এগিয়ে আসেন স্টেশনের হকাররা৷ ভিড় জমে যায় নিত্যযাত্রীদেরও৷ স্টেশনের একটি অংশে কাপড় টাঙিয়ে ঘিরে ফেলা হয়৷ শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, মা ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম হাসপাতালে৷ দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে৷
প্রসূতিকে দ্রুত হাসপাতালে আনার জন্য ‘নিশ্চয়যান’ চালু করা হয়েছে৷ এমনকী, প্রসবের পর মা ও শিশুকে গাড়ি করে বাড়িতেও পৌঁছে দেওয়া হয়৷ ভাড়া তো লাগেই না, উলটে প্রসূতির পরিবারকে নগদ টাকা দেয় সরকার৷ তাহলে কলকাতা শহরের উপকণ্ঠে সোনারপুরে এমন ঘটনা ঘটল কী করে? এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্যদপ্তর৷
[দরিদ্রদের জন্য ‘ভগবানের দোকান’ খুললেন দেবলীনা-তথাগত]
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল