সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ধানজমির পাশে উদ্ধার মহিলার অর্ধনগ্ন ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল সাঁকরাইল থানার কুলডিহা গ্রামে। মৃতার পরিচয় জানা যায়নি। আত্মহত্যা না ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।
এদিন সকালে ধানজমির পাশ দিয়ে যাওয়ার সময় মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মহিলার পরনের শাড়িটি খুলে তা দিয়েই ফাঁস লাগানো ছিল। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মহিলার বয়স বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি। মনে করা হচ্ছে, মহিলাকে আগে ধর্ষণ করা হয়েছে। তারপর শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে।
[পঞ্চায়েত ভোটের আগে বড় ধাক্কা, তৃণমূল কর্মীকে খুনে দোষী সাব্যস্ত ১৮ সিপিএম সদস্য]
তবে আত্মহত্যার প্রশ্নও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। স্থানীয়রা কেউ মহিলাকে চেনেন না। ফলে এটা নিশ্চিত যে মহিলা এলাকার বাসিন্দা নন। তাহলে তিনি ওই এলাকায় কেন ও কীভাবে এসেছিলেন? তাঁর সঙ্গে কি অন্য কেউ ছিল? যদি আত্মহত্যাই করে থাকেন, তাহলে এমন অচেনা জায়গায় এসে চরম পদক্ষেপ নিতে গেলেন কেন? আর যদি খুন বা ধর্ষণ হয়ে থাকে, তাহলে এর নেপথ্যে কী কারণ থাকতে পারে? এমন অনেক প্রশ্নই উঠছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে, মহিলাকে ধর্ষণ করা হয়েছে কি না। অথবা তাঁকে খুন করে অর্ধনগ্ন অবস্থায় ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না। তবে তার আগে মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তা জানা গেলে তদন্তে কিছুটা সুরাহা হবে।
[কালবৈশাখীতে লন্ডভন্ড রাজ্য, মৃতের সংখ্যা বেড়ে ১৪]
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের