সুবীর দাস, কল্যাণী: এক মহিলার নলিকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য চাকদহে (Chakdaha)। ওই মহিলার পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, মহিলার বয়স আনুমানিক বছর ৩০ এর মধ্যে হবে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। নৃশংসভাবে কেন এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, ওই মহিলা অন্য কোনও এলাকার। শুধু তাই নয়, অন্য কোথাও খুন করে দেহটি ফেলে রেখে যাওয়া হয়েছে বলেও মনে করছে পুলিশ। দেহটি উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিন সকালে চাকদহ (Chakdaha) থানার অন্তর্গত সূটর হাটখোলা রাস্তার ধারে ওই দেহটি পড়ে থাকতে দেখেন হাটে আসা মানুষজন। তাঁদের দাবি, ওই মহিলার নলিকাটা অবস্থায় ছিল। রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় চাকদহ থানার পুলিশকে। দেহটি উদ্ধার করে প্রথমে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে পাঠানো হয়। কীভাবে এই ঘটনা তা রিপোর্ট আসলেই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে মহিলার পরিচয় জানতে ইতিমধ্যে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু স্থানীয় তাঁকে কেউ চিনতে পারেননি বলেই খবর। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে আশেপাশের থানাগুলির সঙ্গেও পুলিশ যোগাযোগ করছে বলে খবর। পাশাপাশি কেন এই খুন, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী