সৈকত মাইতি, তমলুক: পাহাড় থেকে সমতলে নেমে সমুদ্র স্নানে এসেছিলেন ওরা প্রায় সপরিবারে! কিন্তু স্বামী সন্তানের হাত ধরে আর বাড়ি ফেরা হল না। দিঘা থেকে লোকাল ট্রেনে চড়ে পাঁশকুড়া যাওয়ার পথে তমলুকে ট্রেনের তলায় পড়ে মর্মান্তিক মৃত্যু হল দার্জিলিংয়ের এক গৃহবধূর। তমলুকের শহিদ মাতঙ্গিনী রেল স্টেশনের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। গুরুতর জখম হয়েছেন স্বামী এবং একমাত্র ছেলেও।
মৃতার নাম ফারজানা বানু (৫০)। স্বামী মহম্মদ নাসিম আলি। দার্জিলিংয়ের কার্শিয়াং এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দিনকয়েক আগেই একমাত্র ছেলে ও অসুস্থ স্বামীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ফারজানা বানু। পূর্ব মেদিনীপুরের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘার সমুদ্র এলাকায় তাঁরা কিছুদিন ছুটি কাটাতে এসেছিলেন। আনন্দ হইহুল্লোড় করে শনিবার সকালেই দিঘা থেকে পাঁশকুড়াগামী একটি লোকাল ট্রেনে চড়ে বসেছিলেন তাঁরা। বিপত্তি ঘটল তমলুক স্টেশন পেরিয়ে শহিদ মাতঙ্গিনী স্টেশনে।
[আরও পড়ুন: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে ‘খুন’ ৩ কিশোরের, নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন?]
স্থানীয়দের দাবি, মাত্র কিছুক্ষণের জন্যই শহিদ মাতঙ্গিনী রেল স্টেশনে থেমেছিল লোকাল ট্রেনটি। আর তখনই প্রস্রাব করতে ট্রেন থেকে নামেন নাসিম আলি। কিন্তু ট্রেন ছাড়ার আগে আর কোনভাবেই অসুস্থ শরীরে দৌড়ে গিয়ে ট্রেনে উঠতে পারছিলেন না। আর এই পরিস্থিতিতে বাবাকে ট্রেনে তোলার জন্য তড়িঘড়ি ট্রেন থেকে নেমে পড়ে একমাত্র ছেলে।
এদিকে ছেলে এবং স্বামী ট্রেন থেকে নেমে পড়ায় প্রায় হতভম্ব হয়ে পাহাড়ের ওই গৃহবধূ ট্রেন থেকে ঝাঁপ দেন। আর তাতেই ট্রেনের তলায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেশ খানিকটা জখম অবস্থায় স্বামী মহম্মদ আলি এবং তাঁর একমাত্র ছেলেকে চিকিৎসার জন্য তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় রেলপুলিশ।
[আরও পড়ুন: কলকাতায় হিট অ্যান্ড রান! বেনিয়াপুকুরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল ফুটপাতবাসীর]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়
-
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু?