Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Rishra

বিছানায় গলা কাটা মহিলার দেহ, পাশে শুয়ে ৬ বছরের মেয়ে! রিষড়ায় খুনের পিছনে পরকীয়া?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মনিকা ওঝা। বয়স ৩২ বছর। রিষড়া তিন নম্বর কলোনি প্রাথমিক স্কুলের পাশে ভাড়া বাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর স্বামী দীপঙ্কর সরকার কর্মসূত্রে দিল্লিতে থাকেন।

সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৪:২০

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৪:২০

options
link
বিছানায় গলা কাটা মহিলার দেহ, পাশে শুয়ে ৬ বছরের মেয়ে! রিষড়ায় খুনের পিছনে পরকীয়া? zoom
মৃত মণিকা ওঝা। নিজস্ব চিত্র।
Advertisement

বিছানায় পড়ে মহিলার গলা কাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে খাট। পাশে শুয়ে কন্যাসন্তান। বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর নলিকাটা দেহ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ায়। ঘটনার পর থেকে পলাতক গৃহবধূর স্বামী। পরকীয়ার জন্য খুন? উঠছে সেই প্রশ্ন। তদন্তে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মণিকা ওঝা। বয়স ৩২ বছর। রিষড়া তিন নম্বর কলোনি প্রাথমিক স্কুলের পাশে ভাড়া বাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন। তাঁর স্বামী দীপঙ্কর সরকার কর্মসূত্রে দিল্লিতে থাকেন। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রিষড়ার বাড়িতে আসেন দীপঙ্কর। রাতে ঘর থেকে ঝগড়ার শব্দ শুনতে পান প্রতিবেশীরা। শনিবার সকালে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢোকেন স্থানীয়রা। তখনই তাঁরা দেখতে পান বিছানায় মহিলার গলা কাটা দেহ পড়ে রয়েছে। পাশে শুয়ে রয়েছে তাঁর বছর ছয়ের মেয়ে।
খবর যায় রিষড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ ঘরে একটা শাড়ি ঝুলন্ত অবস্থায় পেয়েছে। প্রাথমিক অনুমান, প্রথমে শ্বাসরোধ করে পরে গলা কেটে খুন করা হয়েছে মণিকাকে। কিন্তু কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। পিছনে কী পরকীয়া বা সম্পর্কের টানাপোড়েন? সেই দিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.