দেবব্রত মণ্ডল, বারুইপুর: ধর্ষণের প্রায় ১ মাস পর অভিযুক্তের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা। অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করা হয়েছিল ওই বধূকে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামের মোড়লেরা নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা শুরু করেন। সেই কারণেই অভিযোগ দায়েরের আগেই কেটে যায় দীর্ঘদিন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায়।
[আরও পড়ুন: উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের প্রতিবাদ, ১২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট দিনহাটায়]
জানা গিয়েছে, কর্মসূত্রে স্বামী বাইরে থাকায় শ্বশুর, শাশুড়ি ও সন্তানকে নিয়ে ক্যানিংয়ের গোলাবাড়ি এলাকায় থাকেন ওই মহিলা। মাস খানেক আগে একদিন গভীর রাতে হঠাৎ ওই মহিলার বাড়িতে হাজির হয় প্রতিবেশী যুবক সাবির পিয়াদা। বধূ সারা না দেওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওই যুবক। অভিযোগ, এরপরই মাথায় বন্দুক ঠেকিয়ে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত। গোটা ঘটনাটি কাউকে জানালে ভয়ংকর পরিণতি হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত। এরপরও নির্যাতিতা বধূ শ্বশুর, শাশুড়িকে গোটা ঘটনাটি জানান। পরে গ্রামে বিষয়টি জানাজানি হতেই সালিশি সভার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন মোড়লরা। কার্যত পুলিশি ব্যবস্থা এড়াতে একাধিকবার সভার আয়োজন করা হয়।
কিন্তু কোনও সভাতেই মেলেনি সমাধান সূত্র। এরপর রবিবার রাতে ক্যানিং থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। অভিযোগ দায়েরের পরেই শারীরিক পরীক্ষার জন্য নির্যাতিতাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, নির্যাতিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও খোঁজ মেলেনি অভিযুক্তের। কিন্তু ঘটনার পর কেটে গিয়েছে ১ মাস, তাই মেডিক্যাল রিপোর্ট তদন্তে ঠিক কতটা সাহায্য করবে তা নিয়েও সংশয়ে তদন্তকারীরা।
[আরও পড়ুন: খবর সংগ্রহ করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক, দর্শক পুলিশ]
সর্বশেষ খবর
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর