Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Basirhat

রান্নাঘর থেকে উদ্ধার নরকঙ্কাল! প্রেমিকের জামাইবাবুর সঙ্গে ঘনিষ্ঠতাতেই খুন?

বাদুড়িয়ার ঘটনায় গ্রেপ্তার মহিলার প্রেমিক এবং তার দিদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৪, ২০:০৯

options
link
রান্নাঘর থেকে উদ্ধার নরকঙ্কাল! প্রেমিকের জামাইবাবুর সঙ্গে ঘনিষ্ঠতাতেই খুন? zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক। সেই প্রেমিকাকেই খুন করে রান্নাঘরে পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনার মাসছয়েক পর উদ্ধার নরকঙ্কাল। বাদুড়িয়ার ঈশ্বরিগাছার ঘটনায় গ্রেপ্তার মহিলার প্রেমিক এবং তার দিদি।

নিহত রহিমা মণ্ডল, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নতিডাঙার বাসিন্দা। বিয়ের আগে প্রতিবেশী বাকিবুল্লার সঙ্গে রহিমার প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবার বিষয়টি জানত। তবে পরিবারের লোকজন তাদের দুজনকেই অন্যত্র বিয়ে দিয়ে দেন। অভিযোগ, কয়েক বছর পরে নতুন করে দুজনেই আবার সম্পর্কে জাড়ায়। এবং বছরদুয়েক আগে সংসার ছেড়ে বাকিবুল্লা বেরিয়ে যায়। রহিমাকে নিয়ে মুম্বইতে চলে যায় সে। পরিবারের দাবি, তার পর থেকে আর মাসছয়েক রহিমার কোনও খবর পাচ্ছিল না তাঁর পরিবার। রহিমার পরিবারের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বিরাট নজির! চতুর্থবার আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার ‘কিং কোহলি’]

জেরায় ধৃতরা জানায় রহিমাকে মুম্বই থেকে বাদুড়িয়ার ইশ্বরিগাছাতে বাকিবুল্লার দিদি তারাবানুর বাড়িতে আনা হয়। বাকিবুল্লার জামাইবাবুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রহিমা। তা নিয়ে অশান্তির জেরে বাকিবুল্লার দিদি রহিমাকে শ্বাসরোধ করে খুন করে। প্রমাণ লোপাটের জন্য দেহ রান্নাঘরে পুঁতে দেয়। খুন এবং দেহ লোপাটের ঘটনায় দিদিকে সাহায্য করে রহিমার প্রেমিক বাকিবুল্লা।

বৃহস্পতিবার রহিমার কঙ্কাল মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। তবে রহিমার পরিবারের তরফে বাকিবুল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। এর আগেও পাশের গ্রাম থেকে এক মহিলাকে নিয়ে আসে বলেই দাবি রহিমার পরিবারের। বাকিবুল্লা নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই সন্দেহ। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে মৃতার পরিবার।

[আরও পড়ুন: বাংলার বুকে বানচাল নাশকতার ছক! সাধারণতন্ত্র দিবসের আগে বীরভূমে উদ্ধার প্রচুর বিস্ফোরক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.