Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

আশ্রমের মধ্যেই ধর্ষণ করে খুন মহিলা, আটক অভিযুক্ত সাধু

সাধকের লালসার শিকার হয়েই মৃত্যু, অনুমান পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৭:২৪

options
link
আশ্রমের মধ্যেই ধর্ষণ করে খুন মহিলা, আটক অভিযুক্ত সাধু zoom

নন্দন দত্ত, বীরভূম: আশ্রমের মধ্যেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল সাধকের বিরুদ্ধে। রবিবার রাতে বক্রেশ্বর ধামে নদীর পাড় থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃত মহিলা বক্রেশ্বরের তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে স্বামীর মঙ্গল কামনায় পুজো দিতে যান ওই মহিলা। বক্রেশ্বর নদ পেরিয়ে একলব্য গ্রামের দিকেই তাঁকে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহাদেব মন্ডল নামে এক সাধুর মন্দিরের পিছনে পুজোর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। অনুমান, ওই সাধুর সাহায্যেই পুজোর প্রস্তুতি শুরু করেছিলেন মহিলা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে]

তবে এদিন সন্ধে পর্যন্ত মহিলা বাড়ি না ফেরায় তাঁর খোঁজ শুরু হয়। রাত দশটায় নদের জলে হাত পিছনে মোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ দেহটি উদ্ধার করে সিউড়ি হাসপাতালে পাঠিয়েছে। মহাদেব মণ্ডল নামে ওই সাধককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করছে দুবরাজপুর থানার পুলিশ।

[হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ]

এদিকে, ওই মহিলার গলায় কাপড়ের ফাঁস ছিল বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আশ্রমের ভিতরে চলত যৌন নির্যাতন। তন্ত্রসাধনার নামে ওই সাধকের লালসার শিকার হতেন মহিলারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.