অরূপ বসাক,মালবাজার: সোমবার থেকে খুলল নাগরাকাটা ব্লকের বন্ধ থাকা হিলা চা বাগান। এই ঘটনায় দৃশ্যতই খুশি বাগান শ্রমিকরা। গত সাত জানুয়ারি শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গিয়েছিল বাগানটি। বাগান খোলার জন্য বেশ কয়েকটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। তবে সেগুলির সব কটাই ব্যর্থ হয়। ফের গত সপ্তাহে ডিএলসিতে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে বাগান কর্তৃপক্ষ। সেই বৈঠকেই মেলে সবুজ সংকেত। ঠিক হয় পাঁচ মার্চে খুলবে হিলা চা বাগান। নিয়ম মেনে খুলল চা বাগানটি। হিলা চা বাগানে মোট ৭৭৯জন শ্রমিক রয়েছে। বন্ধ বাগান খুলে যাওয়ায় খুশি শ্রমিকরা।
[দ্রুত গতিতে মোটরবাইক চালাতে নিষেধ করায় মালদহে আক্রান্ত ২]
বাগান খুলে যাওয়ায় খুশি চা শ্রমিক হিরালাল ওঁরাও, মুন্নি ওঁরাওরা। সকাল সকাল দল বেঁধে বাগান পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন। তবে এদিন সবাই বাগানে হাজিরা দেয়নি। কেন না কুলি লাইনে এখনও চলছে হোলির মহৎসব। তাই আগামী মঙ্গলবার থেকেই কাজে যোগ দেবে সমস্ত শ্রমিকরা। বাগান খোলা প্রসঙ্গে তাঁদের বক্তব্য, বাগান কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই আমরা কাজ করব। এবার থেকে এভাবেই চলবে বাগানের কাজ। একইভাবে বাগান কর্তৃপক্ষও শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করেই বাগান চালাবে। এমনটাই দাবি বাগান শ্রমিক সুভাষবাবুর।

গত সাত জানুয়ারি আচমকাই বন্ধ হয়ে যায় হিলা চা বাগান। বাগান শ্রমিক রমেশ ওঁরাও, বিনীতা এক্কারা ওই দিন সকালে কাজে আসতেই দেখেন তালা ঝুলেছে বাগানের গেটে। এতেই বিপদে পড়ে বাগান শ্রমিকরা। কীভাবে সংসার চলবে তাই নিয়ে শুরু হয় দুশ্চিন্তা। সংসারের খরচ জোগাড়ের পাশাপাশি ছিল ছেলেমেয়েদের পড়াশোনার জন্য টাকার সংস্থান করা। জমানো টাকা থেকে বেশ কয়েকদিন চললেও খুব শিগগির অশান্তি শুরু হয়। উপায় দেখতে না পেয়ে লাগোয়া ভুটানে কাজের খোঁজে যায় শ্রমিকরা। এরপর থেকে সেখানেই চলছিল কাজ। সপ্তাহে তিনদিন ভুটানে গিয়ে কাজ করে তারপর ফিরে আসত কুলি লাইনে। এভাবেই চলত সংসার সামাল দেওয়া। বাকি দিনগুলিতে বাগান খোলার জন্য লাগাতার আন্দোলন। এভাবে প্রায় মাসদুয়েক চলার পর পরিস্থিতি অনুকূল হয়। প্রশাসনিক হস্তক্ষেপে বাগান খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্ত অনুসারেই এদিন ফের চালু হল মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের হিলা চা বাগান।
[ফোর জি-র যুগেও মোবাইলহীন গোটা গ্রাম! এখনও বার্তা দিতে হয় সশরীরে]
সর্বশেষ খবর
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া