বাবুল হক, মালদহ: একই পরিবারের চারজনের রহস্যমৃত্যু। মা, বাবা, বোন এবং দিদাকে খুন করে মাটিতে দেহ পুঁতে রাখল যুবক। এই ঘটনায় পরিবারের একমাত্র ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের কথাও স্বীকার করেছে সে। এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের (Maldah) কালিয়াচকের আটমাইল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের দাবি, গত ফেব্রুয়ারি মাস থেকেই ওই পরিবারের চার সদস্যকে তাঁরা দেখতে পাচ্ছিলেন না। ওই যুবক সেই সময় বাড়িতেই ছিল। তার কাছ থেকে বারবার মা, বাবা, বোন এবং দিদার খোঁজ নেন প্রতিবেশীরা। সে জানায়, পরিবারের বাকি চার সদস্য বেড়াতে গিয়েছেন। তবে করোনা পরিস্থিতির মাঝে ওই চারজন কোথায় বেড়াতে গেলেন, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।
[আরও পড়ুন: ৭১ দিন পর রাজ্যে দৈনিক সংক্রমণ তিন হাজারের কম, একদিনে করোনার বলি ৫৮]
শুক্রবার এক আত্মীয় বাড়িতে আসেন। নিখোঁজ সদস্যদের খোঁজ নেন। রেগে যায় যুবক। অভিযোগ, তাঁকেও খুনের চেষ্টা করে সে। এরপরই ওই আত্মীয় পুলিশের দ্বারস্থ হন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই যুবককে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, সে জানায় গত ফেব্রুয়ারি মাসে বাবা, মা, বোন এবং দিদাকে খুন করেছে। প্রমাণ লোপাটের জন্য বাড়িতেই মাটির তলায় দেহ পুঁতে রেখেছে বলেও স্বীকার করে অভিযুক্ত। এখনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছলে তাঁর উপস্থিতিতে শুরু হবে মাটি খোঁড়ার কাজ। কী কারণে মা, বাবা, বোন এবং দিদাকে খুন করল, সে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। সম্পত্তিগত বিবাদের জেরে খুন নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: কোন অঙ্কে তৈরি হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের মার্কশিট? জেনে নিন বিশদে]
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের