সোমনাথ পাল, বনগাঁ: বোনের বান্ধবী। আলাপ জমতে তাই বেশি সময় লাগেনি। বোনের সূত্র ধরেই নিয়মিত দেখাসাক্ষাৎ। আলাপ ক্রমশ গাঢ় হয়। ক্রমে তা গড়ায় প্রেমে। প্রেম যখন হয়েছে তখন বিয়ে হতে আর কীসের আপত্তি! অন্তত প্রতিশ্রুতি ছিল তেমনটাই। বোনের দাদাকে অবিশ্বাস করেননি কলেজ ছাত্রী। ফলে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেও দ্বিধা করেননি। কিন্তু ভুল ভাঙল ঠিক তার পরেই। যখন বুঝল শুধু ওটুকুই ছিল যুবকের চাহিদা। আপাতত প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ওই প্রেমিক।
[ পঞ্চায়েত নির্বাচনের জের, পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ]
ঘটনা গাইঘাটা থানার ঠাকুরনগর ভ্যান্নাপাড়া এলাকার। বছর উনিশের ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম মৃন্ময় মণ্ডল ওরফে মিন্টু। প্রতারিত যুবতী ঠাকুরনগর গভর্মেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আক্রান্ত যুবতী অভিযুক্ত যুবকের বোনের বান্ধবী। সেই সূত্র ধরেই গত কয়েক মাস আগে তাদের আলাপ ও তারপর প্রেমের সম্পর্ক তৈরি হয়। যদিও কিছুদিন পরেই তরুণী বুঝতে পারেন, প্রেম নয়, তার উদ্দেশ্য ছিল অন্য কিছু। জানা যাচ্ছে, আলাপ জমার বেশ কিছুদিন পরেই ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দেয় যুবক। বান্ধবীর দাদাকে কোনওরকম অবিশ্বাসও করেননি ওই তরুণী। প্রতিশ্রুতি দেওয়ার পরই বেশ কয়েকবার তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যুবক। অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই দিনের পর দিন এ কাজ করেছে যুবকটি। যুবকের অভিপ্রায় স্পষ্ট হয়ে যাওয়ার পরই প্রতারিত হয়েছে বুঝতে পেরে যুবতী গাইঘাটা থানায় অভিযোগ জানায়।
[ কোটি টাকার সোনার বিস্কুট বড়বাজারে বিক্রির চেষ্টা, বমাল গ্রেপ্তার পাচারকারী ]
অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করে বনগাঁ মহাকুমা আদালতে তুলে দেয় পুলিশ। এমনকী ওই যুবকের বিরুদ্ধে যুবতী আদালতে গোপন জবানবন্দিও দেয় বলে জানায় পুলিশ।
সর্বশেষ খবর
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, আদালতের ভর্ৎসনায় মামলা প্রত্যাহার অভিষেকের
-
আগুনে গ্রীষ্মের পর বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধসে মৃত ১০, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল
-
‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ
-
আল নাসের থেকে জাতীয় দলে, রোনাল্ডোর পছন্দেই নতুন কোচ বাছল পর্তুগাল!
-
রোনাল্ডো-মেসি প্রেরণা, বিশ্বকাপে নিজের সেরাটা দেবেন ইয়ামাল, কোন ছকে আটকাবে বেলজিয়াম?