জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাজের প্রলোভন দিয়ে প্রথমে কলকাতা ও পরে মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, কাজ দেওয়া দূর, ওই বিবাহিতা তরুণীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে কোনওরকমে মুম্বই থেকে পালিয়ে আসেন ওই নির্যাতিতা। পুলিশ অভিযুক্ত ঝন্টু মৃধাকে গ্রেপ্তার করেছে। ওই নির্যাতিতা তরুণী বনগাঁর বাসিন্দা।
উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঢাকাপাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। সংসারে অভাব থাকায় ওই তরুণী কাজ খুঁজছিলেন। বনগাঁ এলাকাতেই থাকে অভিযুক্ত ঝন্টু মৃধা। কলকাতায় গেলে কাজ মিলবে। সেই কথা ওই বধূকে বলেছিল ঝন্টু। গত দু’মাস আগে তাকে বিশ্বাস করে ঝন্টুর সঙ্গে কলকাতায় গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু কলকাতায় কাজ নেই বলে তাঁকে জানানো হয়। মুম্বইয়ে গেলে কাজ পাওয়া যাবে। সেই কথা তরুণীকে বলা হয়েছিল।
কাজের প্রয়োজনে শেষপর্যন্ত ঝন্টুর সঙ্গে বাধ্য হয়ে মুম্বইতে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানে একটি ঘরে তাঁকে রাখা হয়। কাজের কোনও খোঁজ তো দেওয়াই হয়নি। ওই তরুণীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সুযোগ বুঝে কোনওরকমে মুম্বই থেকে পালিয়ে বনগাঁর বাড়িতে ফিরে আসেন ওই তরুণী। বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই বনগাঁ থানার পুলিশের বিশেষ একটি দল মুম্বই পাড়ি দেয়। মুম্বই থেকে গত শনিবার অভিযুক্ত ঝন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে বনগাঁয় নিয়ে আসা হয়। আজ, মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
খরচ বাঁচাতে পুরনো জিনিসপত্র ঘরে তুলছেন? বাস্তুশাস্ত্র মেনে সতর্ক না হলেই ঘনাবে বিপদ!
-
‘তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি’, বিজেপিতে ‘তৃণমূলীকরণে’র বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর
-
পাচারের বড় ছক বানচাল, দমদম বিমানবন্দরেই উদ্ধার কোটি টাকার দুর্লভ ‘সাপের মাথা’!
-
অস্ত্রোপচারের মাঝেই সোনুর কণ্ঠে কিংবদন্তি রফির গান, ভিডিও দেখে তাজ্জব নেটভুবন
-
জেলবন্দি আত্মীয়, জামিন পাওয়াতে ছত্তিশগড় হাই কোর্টের প্রধান বিচারপতির উপর কালাজাদু ৪ যুবকের!