সুবীর দাস, কল্যাণী: জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন দুই যুবক। প্রবল গতিতে বেপরোয়া একটি গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ এলাকায়। মৃতের নাম শ্যামল সরকার। অন্য যুবক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামল সরকার ও আলমগির মণ্ডল নাম দুই যুবক এলাকারই একটি গ্যারাজে কাজ করেন। আজ, রবিবার দুপুরে একটি চারচাকা গাড়ি ডেলিভারি করার জন্য দু’জনে যাচ্ছিলেন। চাকদহ সিংয়ের বাগানের ১২ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভাবের পাশে দু’জনে দাঁড়িয়েছিলেন। সেসময় পিছন থেকে একটি গাড়ি দ্রুতগতিতে এসে তাঁদের ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়ে যান।
ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা ৩৭ বছর বয়সী শ্যামল সরকারকে মৃত বলে ঘোষণা করেন। ৩৪ বছর বয়সী আলমগিরের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদহ থানার পুলিশ। শ্যামল সরকারের বাড়ি চুয়াডাঙার দুধপুকুর এলাকায়। মৃত্যুর খবর শুনেই কান্নার রোল পড়েছে পরিবারের সদস্যদের মধ্যে। ঘাতক ওই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর