সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মামাবাড়ি ভারি মজা কিল-চড় নাই। কিন্তু সব মামা যে সমান নয় তা হাড়ে হাড়ে টের পেল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের ভূমিক রুইদাস। মামাতো বোনের সঙ্গে প্রেম করার অপরাধে নিজের মামাদের হাতেই নৃশংসভাবে খুন হতে হল তাঁকে। শাবলের কোপে খণ্ড খণ্ড হয়ে গেল তাঁর দেহ। সোমবার ভোরের যে ঘটনায় কার্যত শিউরে উঠল অণ্ডালের চনচনি গ্রাম।
[বিশ্বের ‘সবথেকে বড়’ রসগোল্লার আত্মপ্রকাশ, ফুলিয়ায় মিষ্টিযজ্ঞ]
বছর ২০-র ভূমিক রুইদাস ভালবেসেছিলেন নিজেরই বড় মামার মেয়েকে। এটাও বুঝেছিলেন, এই সম্পর্ক মানবে না পরিবারের লোকজন। তবু পিছিয়ে যাননি কেউই। অসম্ভবকে সম্ভব করার চেষ্টায় সম্পর্ক রেখেছিলেন দু’জনেই। তারই মাশুল দিতে হল ওই যুবককে। নিজের মামাদের শাবলের কোপে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হল তাঁর। ঘটনায় মূল অভিযুক্ত তিন মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ধর্মদাস রুইদাস, শমীক রুইদাস এবং ধর্মা রুইদাস।
ভূমিকের বাড়ি পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে। মামাবাড়ি অণ্ডালে। ধান কাটা উপলক্ষ্যে শনিবার একাই মামা বাড়িতে গিয়েছিলেন তিনি। স্বপ্নেও কল্পনা করেননি, তাঁর জন্য কী আতিথেয়তা সেখানে সাজিয়ে রেখেছে মামারা। ধান তোলা উৎসব শেষ হওয়ার পর বয়সে ছোট বোনের সঙ্গে ঘুরতেও যান তিনি। পরিবারের সদস্যরা জানান, বছর তিনেক ধরে তাদের মধ্যে এই সম্পর্ক। যে সম্পর্ক কেউই মেনে নিতে পারেননি। কিন্তু বারবার বলা সত্ত্বেও ভাই-বোনের বদলে যাওয়া প্রেমিক-প্রেমিকার সম্পর্কে চিড় ধরাতে পারেনি কেউ। যারই ফলশ্রুতি এই খুন। রবিবার রাতে মামাদের পাশেই ঘুমিয়েছিলেন ভূমিক। মামারা তাঁর জন্য ছক কষেছিল আগে থেকেই। ভোরে মাঠে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন ভূমিক। সেখানেই শাবল, লাঠই নিয়ে আচমকাই হামলা চালায় তাঁর মামারা। নৃশংসভাবে কোপানো হয় তাঁকে। এই কাজে মামাদের সঙ্গ দেয় তাদের বন্ধুরা। তবে এই ঘটনায় সম্মানরক্ষায় কি খুন? এই প্রশ্ন উঠছে অণ্ডালে।
[পরীক্ষা চলাকালীন বিকট শব্দে কেঁপে উঠল স্কুল, আহত ৩৫ জন পড়ুয়া]
সর্বশেষ খবর
-
দুই বিদেশি মহিলাকে অপহরণ করে গণধর্ষণ, পাকিস্তানের নাক কাটল খোদ উপপ্রধানমন্ত্রীর আত্মীয়
-
এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি! জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনীর ‘কীর্তি’তে জোর শোরগোল
-
নির্বাচনে সুপ্রিম হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়া জোটের! বিজেপি বলছে, ‘গণতন্ত্রকে অস্বীকারের চেষ্টা’
-
কলম্বিয়ার কাছে হার ঘানার, নিজের দেশকে ‘বাঁচাতে’ পারলেন না ওঝা! শেষ ষোলোয় কার বিরুদ্ধে কে?
-
বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ! জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র