দিব্যেন্দু মজুমদার, হুগলি: পুজোর আবহে খুন৷ ঠাকুর দেখতে যাওয়ার অছিলায় বন্ধুকে খুনের অভিযোগ৷ ঘটনা হুগলির চুঁচুড়ার চকবাজারের৷ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে দুটি বন্দুকও বাজেয়াপ্ত করা হয়েছে৷
[বেআইনি বিদ্যুৎ সংযোগ, জরিমানা ২,৪৫৫টি পুজো কমিটিকে]
হুগলির চকবাজারে সপ্তমীর সন্ধ্যায় পাঁচ বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবক৷ মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর৷ তিনটি বাইকে চড়ে ছজন বেরিয়েছিলেন একইসঙ্গে৷ অভিযোগ, চকবাজার এলাকায় বিশ্বজিৎ বিশ্বাসের মাথা লক্ষ্য করে গুলি চালায় এক বন্ধু৷ ভিড়ে ঠাসা সপ্তমীর রাতে রাস্তায় গুলির শব্দ পেয়ে জড়ো হয়ে যান স্থানীয়রা৷ তাঁদের তৎপরতায় ধরা পড়ে যান পাঁচজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ৷ বিশ্বজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ তাঁর মাথায় গুলি ও শরীরেও বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে৷ মৃতের বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাস্থল থেকে একটি বন্দুক পাওয়া গিয়েছে৷ ধৃতদের কাছ থেকেও একটি বন্দুক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷
[ঠাকুর দেখতে বেরিয়ে খুন নাবালক, ঝোঁপ থেকে উদ্ধার দেহ]
পুলিশের দাবি, এলাকায় মোটেও ভাল ছেলে হিসাবে পরিচিত ছিল না বিশ্বজিৎ৷ মদ্যপ অবস্থায় প্রায়শই এলাকায় গন্ডগোল করত সে৷ বছরখানেক আগেই এক বন্ধুর দাদাকে মারধর করে বিশ্বজিৎ৷ সেই আক্রোশেই সম্ভবত বিশ্বজিৎকে ঠাকুর দেখানোর অছিলায় মদ্যপান করিয়ে বন্ধুরাই খুন করেছে৷ ঘটনায় ওই মৃতের পাঁচ বন্ধুকে গ্রেপ্তার করে জেরা করছে পুলিশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদেই খুনের কারণ সম্পর্কে সমস্ত তথ্য হাতে আসবে বলেই আশা তদন্তকারীদের৷
সর্বশেষ খবর
-
স্কুলছুট করিনা! ‘আমি বেশিদূর পড়াশোনা করতে পারিনি, জেহ-তৈমুর…’, আপসোস বেবোর
-
প্রাক শিক্ষক দিবসে ১০০ কেজি মাংসে মহাভোজ! জলপাইগুড়ির স্কুলে পড়ুয়াদের ‘মিড ডে মিল’ পরিবেশন শিক্ষকদের
-
পেটের ৭ স্তর কেটে সন্তান জন্ম, চর্চায় মিস ওয়ার্ল্ডের গাউনে মায়ের যন্ত্রণার কাহিনি
-
দোকানের মাল খাঁটি হলে খদ্দের জুটবেই, বলতেন সম্পাদক শরৎচন্দ্র
-
নেপালের বিধ্বংসী বন্যার নেপথ্যে চিন! কোভিডের মতো এবারও দায় এড়াচ্ছে বেজিং