সাইকেল থেকে নামিয়ে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ! রক্তে ভেসে গেল রাস্তা। হাসপাতালে জখম ব্যক্তিকে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হাড়হিম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। মৃত ব্যক্তির নাম নফল শেখ। হামলাকারী ব্যক্তি নফলের প্রতিবেশী বলে জানা গিয়েছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ‘খুন’ বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আজ, রবিবার সাতসকালে নফল শেখ সাইকেল চেপে বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তাঁর বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া গ্রামে। এলাকার মাঠের সামনে দিয়ে যাওয়ার সময় তাঁর উপর হামলা চলে বলে অভিযোগ। হাঁসুয়া দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপ মারা হয়। সাইকেল থেকে তিনি রাস্তায় পড়ে যান। তারপরও কোপ মারা চলে! রাস্তা ভিজে যায় রক্তে।
সাতসকালে এই রক্তারক্তি ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। হামলাকারী হাবু শেখ নফলের প্রতিবেশী। হামলা চালানোর পরই তিনি এলাকা থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় নবগ্রাম থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে নফল শেখের সঙ্গে হাবুর বিবাদ চলছিল। বেশ কিছু বার হুমকিও দেওয়া হয়! জমি নিয়ে বিবাদেই এই খুন? নাকি ঘটনার সঙ্গে অন্য কোনও বিষয় জড়িয়ে? সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি