অরূপ বসাক, মালবাজার: কথায় আছে. ‘উপরওয়ালা যাব ভি দেতা, দেতা ফার কে’। বাস্তবে সেই প্রবাদই যেন সত্যি হয়ে গেল। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন মালবাজারের এক যুবক। তাও আবার হোয়াটসঅ্যাপে লটারির টিকিট কেটে।
মালবাজার মহকুমার নাগরাকাটার খাসবস্তির বাসিন্দা ওমপ্রকাশ প্রসাদ। খাসবস্তিতে বাড়ি হলেও কর্মসূত্রে তিনি দিল্লিতে থাকেন। এদিকে নাগরাকাটার লাইন হোটেলের কাছেই রাস্তার পাশে মহম্মদ সামসের আলমের লটারি দোকান রয়েছে। এতদিন সেখান থেকেই বরাবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে লটারি টিকিট কাটতেন। অনলাইনেই টাকা মেটাতেন তিনি।
[আরও পড়ুন: ‘এটা ভারত নয়, পাঞ্জাব’, মুখে তেরঙ্গা আঁকা তরুণীকে বাধা অমৃতসরের স্বর্ণমন্দিরে]
একইভাবে রবিবার ওমপ্রকাশবাবু ১২০ টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিলেন। সেই টিকিট মিলিয়ে দেখেন ১ কোটি টাকা জিতে গিয়েছেন তিনি। এই খবর জানতে পেরেই ওমপ্রকাশবাবু দিল্লি থেকে ছুটে আসেন মালবাজারে। ১২০ টাকার টিকিট কেটে এক কোটি টাকা পেয়ে তিনি বেজায় খুশি হয়েছেন। কিছু টাকা সাংসারে জন্য খরচ করে বাকি টাকা সামাজিক কাজে বিনিয়োগ করতে চান ওমপ্রকাশবাবু।
[আরও পড়ুন: ‘এটা ভারত নয়, পাঞ্জাব’, মুখে তেরঙ্গা আঁকা তরুণীকে বাধা অমৃতসরের স্বর্ণমন্দিরে]
সর্বশেষ খবর
-
টেকঅফের মুখে যান্ত্রিক ত্রুটি, দমদম বিমান বন্দরে কয়েক ঘণ্টা আটকে এয়ার ইন্ডিয়ার বিমান! যাত্রী বিক্ষোভ
-
মাঝআকাশে ইঞ্জিন বিকল! কলকাতা থেকে উড়ানের পরই ইন্ডিগোর বিমানে বিপত্তি, আতঙ্কে যাত্রীরা
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার
-
ঘরের মাঠে ‘বিদেশ সফর’, দিল্লিতে আফগানদের আয়োজনে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া
-
লাফিয়ে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম, প্রতিকারে সরকার যেন নীরব না থাকে