Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Sohini Ganguly

গর্ভ ও সদ্যোজাতর পবিত্রতা নিয়ে মন্তব্যে বিতর্ক, কী সাফাই ইউটিউবার সোহিনীর?

অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের স্ফীতোদরে জগন্নাথদেবের ছবি এঁকে বিতর্ক জড়িয়েছিলেন। তারপর গর্ভস্থ সন্তানের মৃত্যু নিয়েও শোরগোল কম হয়নি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ২০:৪২

options
link
গর্ভ ও সদ্যোজাতর পবিত্রতা নিয়ে মন্তব্যে বিতর্ক, কী সাফাই ইউটিউবার সোহিনীর? zoom
ফের বিতর্কে ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক
Advertisement

অন্তঃসত্ত্বা থাকাকালীন নিজের স্ফীতোদরে জগন্নাথদেবের ছবি এঁকে বিতর্ক জড়িয়েছিলেন। তারপর গর্ভস্থ সন্তানের মৃত্যু নিয়েও শোরগোল কম হয়নি। চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছিলেন তিনি। অভিযোগ অস্বীকার করে পালটা সুর চড়ান তাঁর চিকিৎসক। সন্তান হারানোর পর সোশাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন। আবারও ধীরে ধীরে ফিরছেন নেটদুনিয়ায়। সম্প্রতি নানা ভিডিও আপলোড করছেন। তারই মাঝে ফের ছন্দপতন। নিজের মন্তব্যের জেরে এবার সোশাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে ইউটিউবার সোহিনী গঙ্গোপাধ্যায় (Sohini Ganguly)। আবারও তাঁকে নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। সোহিনীর গর্ভ এবং গর্ভস্থ সন্তানের পবিত্রতা নিয়ে মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়। যার সাফাইও দিলেন ইউটিউবার।

সম্প্রতি ‘রিয়াল ইশা ডায়েরিজ’ নামে এক পডকাস্টে সাক্ষাৎকার দেন সোহিনী। তাতে তিনি নিজের সন্তানের মৃত্যু প্রসঙ্গে মুখ খোলেন। ভাগ করে নেন তাঁর সেই দুঃসহ অভিজ্ঞতার কথা। সোহিনীর দাবি, তাঁর গর্ভ এবং গর্ভস্থ সন্তান অত্যন্ত পবিত্র ছিল। তাঁর এই মন্তব্য় সোশাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায়। ওঠে তীব্র সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, বাকি মায়ের গর্ভ এবং সন্তান কি পবিত্র নয়?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Sohini-troll-2

আবার কেউ কেউ সোহিনীকে সোশাল মিডিয়ায় কোনও কথা না বলার কথা বলেন। মনোবিদের পরামর্শ নেওয়ার অনুরোধও করেন।

Sohini-troll

বিতর্কের মাঝে অবশ্য মুখ খোলেন খোদ সোহিনী। আত্মপক্ষ সমর্থনে সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা শেয়ার করেন ইউটিউবার। তিনি দাবি করেন, যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি সোহিনীর বিস্তারিত মন্তব্য সোশাল মিডিয়ায় শেয়ার করেননি। মন্তব্যের মাত্র একাংশ শেয়ার করেছেন। সে কারণেই যত বিতর্কের সূত্রপাত। সোহিনী আরও জানান, সম্পূর্ণ ব্যক্তিগত বিশ্বাসের কথা পডকাস্টে সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। অন্য কোনও মায়ের আবেগে ধাক্কা দিতে চাননি সোহিনী। কিংবা তাঁদের কোলের সন্তানকে নিয়েও কোনও মন্তব্য় করেননি। তাই কেউ যদি দুঃখ পান, তাঁর কাছে ক্ষমাও চেয়ে নেন ইউটিউবার। সোহিনীর অনুরোধে যে রিলস নিয়ে এত বিতর্ক, সেটি সোশাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন ভ্লগার। তবে বিতর্কের আঁচ তাতেও যেন কমছে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.