সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টে প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ৷ পিওন, বরকন্দাজ, দারোয়ান, নাইট গার্ড ও সাফাইকর্মী পদে কর্মী নিয়োগ করা হবে৷
বিজ্ঞপ্তি নম্বর: ৪৪৪১আরজি ৷ www.calcuttahighcourt.gov.in – এই ওয়েবসাইটে গিয়েই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷
[আইনের জ্ঞান থাকলেই আপনার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকারের চাকরি]
২২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট৷ অষ্টম শ্রেণি পাশ করলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা৷ এছাড়াও আবেদনকারীদের অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও পড়ায় দক্ষতা থাকা প্রয়োজন৷ ১ জানুয়ারি, ২০১৮ তারিখে যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছর মধ্যে, তাঁরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ সরকারি নিয়মে বয়সসীমায় ছাড় পারবেন এসসি, এসটি এবং ওবিসি শ্রেণিভুক্ত কর্মপ্রার্থীরা৷
[রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
www.calcuttahighcourt.gov.in – এই ওয়েবসাইটে গিয়েই চাকরির জন্য আবেদন করা যাবে৷ আবেদনের সময়সীমা ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত৷ ২৫ নভেম্বর লিখিত পরীক্ষা৷ পরীক্ষায় বসার জন্য ব্যাংকে ৪০০ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ এস ও এসটি প্রার্থীদের জমা দিতে হবে ১৫০ টাকা৷ ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যে চালান পাওয়া যায়, পরীক্ষাকেন্দ্রে তা নিয়ে যাওয়া বাধ্যতামূলক৷ আপাতত চুক্তি ভিত্তিতেই কর্মী নিয়োগ হবে কলকাতা হাই কোর্টে৷ দক্ষ কর্মীরা এক বছর পর স্থায়ী চাকরি পাবেন হাই কোর্টে, গ্রুপ ডি পদে৷
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য