সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে পূর্ব রেল৷ মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন প্রার্থীরা৷ ২৯০৭ জন প্রার্থীকে নিয়োগ করা হয়েছে৷ হাওড়া, শিয়ালদহ, মালদহ, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া এবং জামালপুর ওয়ার্কশপে হবে কর্মী নিয়োগ৷ হাওড়া ডিভিশনে শূন্যপদ রয়েছে ৬৫৯টি৷ ৫২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ হবে শিয়ালদহ ডিভিশনে৷ মালদহ ডিভিশনে কর্মী নিয়োগ হবে ২০৪জন৷ ৪১২জন নিয়োগ করা হবে আসানসোল ডিভিশনে৷ কাঁচরাপাড়া ডিভিশনে ২০৬জন কর্মী নিয়োগ করা হবে৷ লিলুয়া ওয়ার্কশপে ২০৪জন, জামালপুর ওয়ার্কশপে ৬৯৬জন কর্মী নিয়োগ করা হবে৷ www.rrcer.com – এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ আপাতত চুক্তি ভিত্তিতেই কর্মী নিয়োগ করা হবে৷
[স্নাতক পাশ? আপনার জন্য রইল সরকারি চাকরির খোঁজ]
ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের আবেদনের জন্য করতে পারবেন প্রার্থীরা৷ ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক৷ তার কম নম্বর পেলে আবেদন গ্রাহ্য করা হবে না৷ আইটিআই পাশ সার্টিফিকেট থাকলে সেই আবেদনকারী অগ্রগণ্য৷
[অষ্টম শ্রেণি পাশ? তবে আপনার জন্য রইল সরকারি চাকরির সন্ধান]
২০১৯ সালের ১ জানুয়ারির হিসাবে ন্যূনতম ২৪ বছর বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ তবে এসসি, এসটি প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন আবেদনকারীরা৷ ৫ বছর ছাড় পাবেন তাঁরা৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন৷ www.rrcer.com – এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ ইচ্ছুক প্রার্থীদের ১৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে৷ আবেদনের জন্য ১০০টাকা ব্যাংকে জমা দিতে হবে আবেদনকারীদের৷ পরীক্ষা দিতে যাওয়ার সময় ব্যাংক থেকে পাওয়া প্রমাণপত্র অবশ্যই পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে৷ ফর্ম ফিলআপের পর www.rrcer.com– এই ওয়েবসাইটেই নজর রাখতে হবে আবেদনকারীদের৷ পরীক্ষার দিনক্ষণ এবং কোথায় পরীক্ষাকেন্দ্র তা জানা যাবে ওই ওয়েবসাইটেই৷
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে