সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোববার রেডিওতে ‘বোরোলিনের সংসারে’ শ্রাবন্তী মজুমদারের গলা শুনে মন্ত্রমুগ্ধ হননি এমন শ্রোতা খুঁজে পাওয়া ভার৷ বছরের পর বছর শুধুমাত্র কন্ঠের জাদুতে মোহিত থেকেছে আট থেকে আশি৷ আচ্ছা শ্রাবন্তী মজুমদারের মতো আপনিও কি চান কন্ঠই হয়ে উঠুক আপনার পরিচয়? তবে তাড়াতাড়ি আবেদন করুন চাকরির পদে৷ কয়েকটি পদ খালি হয়েছে সরকারি বেতার জগতে৷ জেনে নিন চাকরির বিষয় তথ্য—
কোন পদে কর্মী নিয়োগ হবে— ৩৮টি ভাষায় ইন্টার্ন পদে কর্মী নিয়োগ করবে অল ইন্ডিয়া রেডিও৷
যোগ্যতা— যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, সেই সঙ্গে কম্পিউটারে প্রাথমিক জ্ঞান৷
বয়স— ২১ বছর৷
বেতন— ২০ হাজার টাকা সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা৷
কী ভাবে আবেদন করা যাবে— যোগ্য প্রার্থীরা যথাযথ ফর্মাটে লিখিত আবেদন জানাতে পারেন৷ আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ-সহ সমস্ত তথ্যও আবেদনের সঙ্গে পাঠাতে হবে৷ আবেদনপত্র পাঠাতে হবে ‘দ্য ডিরেক্টর, এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন, অল ইন্ডিয়া রেডিও, পার্লামেন্ট স্ট্রিট, নয়াদিল্লি-১১০০০১৷
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ— ১ জুলাই ২০১৬৷
কীভাবে কর্মী নিয়োগ করা হবে— প্রথমে নিখিত পরীক্ষা নেওয়া হবে৷ সফল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে৷ ইন্টারভিউয়ে সফল হলে নিয়োগ হবে রেডিও-র বিভিন্ন পদে৷
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন