Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

৩৮টি পদে নিয়োগ অল ইন্ডিয়া রেডিওতে

কয়েকটি পদ খালি হয়েছে সরকারি বেতার জগতে৷ জেনে নিন চাকরির বিষয় তথ্য—

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৮, ১৪:৫৯

options
link
৩৮টি পদে নিয়োগ অল ইন্ডিয়া রেডিওতে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোববার রেডিওতে ‘বোরোলিনের সংসারে’ শ্রাবন্তী মজুমদারের গলা শুনে মন্ত্রমুগ্ধ হননি এমন শ্রোতা খুঁজে পাওয়া ভার৷ বছরের পর বছর শুধুমাত্র কন্ঠের জাদুতে মোহিত থেকেছে আট থেকে আশি৷ আচ্ছা শ্রাবন্তী মজুমদারের মতো আপনিও কি চান কন্ঠই হয়ে উঠুক আপনার পরিচয়? তবে তাড়াতাড়ি আবেদন করুন চাকরির পদে৷ কয়েকটি পদ খালি হয়েছে সরকারি বেতার জগতে৷ জেনে নিন চাকরির বিষয় তথ্য—

কোন পদে কর্মী নিয়োগ হবে— ৩৮টি ভাষায় ইন্টার্ন পদে কর্মী নিয়োগ করবে অল ইন্ডিয়া রেডিও৷

Advertisement

যোগ্যতা— যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, সেই সঙ্গে কম্পিউটারে প্রাথমিক জ্ঞান৷

বয়স— ২১ বছর৷

বেতন— ২০ হাজার টাকা সঙ্গে বিভিন্ন ধরনের ভাতা৷

কী ভাবে আবেদন করা যাবে— যোগ্য প্রার্থীরা যথাযথ ফর্মাটে লিখিত আবেদন জানাতে পারেন৷ আবেদন পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ-সহ সমস্ত তথ্যও আবেদনের সঙ্গে পাঠাতে হবে৷ আবেদনপত্র পাঠাতে হবে ‘দ্য ডিরেক্টর, এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন, অল ইন্ডিয়া রেডিও, পার্লামেন্ট স্ট্রিট, নয়াদিল্লি-১১০০০১৷

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ— ১ জুলাই ২০১৬৷

কীভাবে কর্মী নিয়োগ করা হবে— প্রথমে নিখিত পরীক্ষা নেওয়া হবে৷ সফল প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে৷ ইন্টারভিউয়ে সফল হলে নিয়োগ হবে রেডিও-র বিভিন্ন পদে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.