সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক উত্তীর্ণ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ৫১৪ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? বেতনই বা কত? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ- ৫১৪
পদ- ক্রেডিট অফিসার
আবেদনের যোগ্যতা- আপনি স্নাতক উত্তীর্ণ? তাহলেই এই পদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়স- ১ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হলে তবেই এই পদে আবেদন করা যাবে।
আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। তার জন্য যেতে হবে ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে। www.bankofindia.bank.in- এই লিংকেই মিলবে আবেদনপত্র।
আবেদন মূল্য- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন মুল্য ৮৫০ টাকা। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের দিতে হবে ১৭৫ টাকা।
নিয়োগের পদ্ধতি- অনলাইন পরীক্ষা বা ইন্টারভিউর ভিত্তিতে তৈরি হবে মেধা তালিকা। তার ভিত্তিতে হবে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ৫ জানুয়ারি ২০২৬। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখও ৫ জানুয়ারি।
তবে আবেদনের পূর্বে আরও খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই নজর রাখুন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েবসাইটে।
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের