সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট শূন্যপদ ৩ হাজার। তবে এই রাজ্যে শূন্যপদ মোট ১৯৪টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ভারতীয় সেনায় প্রচুর ‘অগ্নিবীর’ নিয়োগ, কবে থেকে করা যাবে আবেদন]
আবেদনের পদ্ধতি:
www.centralbankofindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
এই শূন্যপদে আবেদনের জন্য সাধারণ (জেনারেল) প্রার্থীদের ৮০০ টাকা ফি লাগবে। তফসিলি জাতি, উপজাতি এবং মহিলা প্রার্থীদের ৬০০ টাকা ফি লাগবে। বিশেষ ক্ষমতাসম্পন্নদের ৪০০ টাকা ফি লাগবে।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
[আরও পড়ুন: পুষ্টিবিদ হতে গেলে কী কী ডিগ্রি প্রয়োজন? গাইড করলেন ডায়েট কনসালট্যান্ট]
সর্বশেষ খবর
-
বিশ্বে প্রথম আইভিএফ পদ্ধতিতে দেশীয় প্রজাতির গরুর জন্ম! ঐতিহাসিক কাণ্ড অসমে
-
কলকাতার পর রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, তালিকায় নন্দীগ্রামও
-
মাদকপাচার চক্রে গ্রেপ্তার শাহিদের সহ অভিনেতা! মিলল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ পণ্য
-
অন্নপূর্ণার অর্থ এখনও মেলেনি! দ্রুত টাকাপ্রাপ্তির প্রার্থনায় পুজো ‘সহমর্মী’ প্রাপকদের
-
নাবালিকাকে ‘ধর্ষণে’র চেষ্টা সিপিএম কর্মীর, খুনের হুমকি! ছুটে গেলেন কামদুনির টুম্পা