সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার ক্রাইম কনসালট্যান্ট হিসাবে উত্তরবঙ্গের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পুলিশ। আপাতত চুক্তি ভিত্তিতেই আবেদনকারীদের নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা ইমেলে করে আবেদনপত্র পাঠাতে পারেন। ইমেল আইডিগুলি হল: [email protected] অথবা [email protected]। http://www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে মিলবে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য। আগামী ৬ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
সাইবার ক্রাইম কনসালট্যান্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল)
শূন্যপদ: ৮টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন/ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কিংবা বিই/বিটেক/এমসিএ করা থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
অথবা
বিসিএ/বিএসসি-সহ একই পদে কাজের ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে BSF-এ চাকরি, আবেদন করতে ভুলবেন না]
আবেদনের পদ্ধতি:
[email protected] অথবা [email protected] এই ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে পারেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে প্রার্থী নিয়োগ।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।
চাকরি সংক্রান্ত যেকোনও তথ্য পেতে http://www.wbpolice.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
সর্বশেষ খবর
-
স্কুলপড়ুয়া সন্তানের ব্যাগ গুছিয়ে দিচ্ছেন? এই ৬ জিনিস রাখতে ভুলবেন না কখনওই
-
‘আমার ভোট ফিরিয়ে দিন’, এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি তৃণমূল সমর্থকের
-
‘কর্পোরেট সংস্থার চাপে আছেন?’ প্যাকেটজাত খাদ্যপণ্যে সতর্কবার্তার মামলায় কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
-
গর্ভাবস্থায় কেমন হবে ঘরের সাজ? হবু মায়ের সুস্থতায় জেনে রাখুন বাস্তুর নিয়ম
-
দুর্গাপুরের আদিবাসী যুবকের রহস্যমৃত্যু! ছত্তিশগড়ের জঙ্গলে উদ্ধার পরিযায়ীর পচাগলা দেহ