সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মপ্রার্থীদের জন্য সুখবর। এক্সিকিউটিভ ট্রেনি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)। মোট শূন্যপদ ৯১টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/সিভিল/কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেনটেশন (সি অ্যান্ড আই)/ ইনফর্মেশন টেকনোলজি (আইটি) এবং মাইনিং বিভাগে ইঞ্জিনিয়ার পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ২৯ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে চাকরিপ্রাপকরা ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
www.dvc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
আবেদনকারীকে ৩০০ টাকা ব্যাঙ্কে জমা দিতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের দিনক্ষণ:
আগ্রহী প্রার্থীকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটি তথ্যের খোঁজে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না।
সর্বশেষ খবর
-
আপে যোগ গ্যাংস্টার গুরপ্রীতের! ‘খুন করে রাজনীতিতে’, কেজরির দলকে তোপ সিধু মুসেওয়ালার বাবার
-
সনাতনী সংস্কৃতিতে আঘাত নয়! পটুয়াপাড়ায় বাড়ছে সাবেকি প্রতিমার চাহিদা
-
দলীপ ফাইনালে ডবল সেঞ্চুরি, ঈশানের নজির গড়া ইনিংসে রানের পাহাড়ে পূর্বাঞ্চল
-
পুজোর আগেই ফের ভোটের দামামা রাজ্যে, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের দিনঘোষণা
-
থিমপুজোয় সংস্কৃতিতে আঘাত? অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী