সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (West Bengal University of Animal and Fishery Sciences)। ডেটা এন্ট্রি অপারেটর পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আপনার মতো আগ্রহীদের জন্য ওই চাকরি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. কম্পিউটার সংক্রান্ত জ্ঞান থাকা আবশ্যক।
স্ট্যাটিসটিকাল সফটওয়ার সম্পর্কে জ্ঞান থাকা প্রার্থী অগ্রগণ্য।
[আরও রপ: প্রশাসনিক কাজে কেরিয়ার গড়তে চান? রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পদস্থ অফিসার হওয়ার সুযোগ]
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন পাবেন।
ইন্টারভিউর দিন:
আগামী ৬ জানুয়ারি, ২০২১ আগ্রহী প্রার্থীকে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউর স্থান:
ফার্মার্স হস্টেল, বেলগাছিয়া, কলকাতা: ৭০০০৩৭। সকাল সাড়ে দশটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে।
চাকরি সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://wbuafscl.ac.in এই ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীকে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: করোনা কালে ইন্টারভিউর মাধ্যমে মোটা বেতনে স্বাস্থ্যকর্মী নিয়োগ, আবেদন করতে ভুলবেন না]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে