সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ডেটা ম্যানেজার (Data Manager) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি কোচবিহার জেলা নির্বাচনী কমিটি। কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Project) জন্য আপাতত ৩ বছরের চুক্তিভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের শর্ত:
১. আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে।
২. কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে।
৩. মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দ্রুততা প্রয়োজন।
অভিজ্ঞতা:
১ বছরের একই পদে কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ১১ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের কোচবিহারের জেলাশাসকদের দপ্তরের নতুন ভবনে আবেদনপত্র ড্রপ বক্সে জমা দিতে হবে। অথবা ওই ঠিকানা পোস্টে পাঠাতে হবে।
আবেদনকারীকে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য http://coochbehar.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী