সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাফ নার্স গ্রেড টু বিভাগে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর৷ আপাতত চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ তবে দক্ষতা প্রমাণ করতে পারলে হতে পারে চাকরির স্থায়ীকরণ৷ পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ www.wbhrb.in -এই ওয়েবসাইটে গিয়েই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ আগামী সোমবার থেকে আবেদন করা যাবে৷ আবেদনের শেষদিন ২৬ সেপ্টেম্বর, ২০১৮৷
[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]
স্টাফ নার্স গ্রেড-২ বিভাগে ৭ হাজার ৬১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে৷ ৫ হাজার শূন্যপদ রয়েছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পদে৷ বেসিক বিএসসি নার্সিং পদে ২ হাজার ৩৮১ জনকে নিয়োগ করা হবে৷ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে শূন্যপদ রয়েছে মাত্র ২৩৪টি৷
উপরোক্ত ওই শূন্যপদগুলিতে আবেদনের জন্য যেকোনও স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি নার্সিং পাশ করতেই হবে৷ বাংলা অথবা নেপালি ভাষায় দক্ষতা থাকতে হবে৷ ২০১৮-র পয়লা জানুয়ারির হিসাব অনুযায়ী, ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর বয়সীরা এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সে ছাড় পাবেন৷ এসসি ও এসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন৷
[ডাকবিভাগে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন]
ইচ্ছুকরা www.wbhrb.in – এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে পারবেন৷ অনলাইনে আবেদনের পর ব্যাংকে ২১০ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের৷ সোমবার থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করা যাবে৷ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে৷ পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিতদের প্রথমে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে৷ দক্ষতার ভিত্তিতে স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হবে তাঁকে৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের