সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাংকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, আইবিপিএসের (IBPS) মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ৮ হাজার ১০৬ জন কর্মী নিয়োগ। এ রাজ্যের হাওড়া, মুর্শিদাবাদ এবং কোচবিহারেও রয়েছে শূন্যপদ। অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস), অফিসার স্কেল-১ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার), অফিসার স্কেল-২ জেনারেল ব্যাংকিং অফিসার (ম্যানেজার), অফিসার স্কেল – ২ স্পেশ্যালিস্ট অফিসার্স (ম্যানেজার), অফিসার স্কেল – ৩(সিনিয়র ম্যানেজার) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জুনের মধ্যে আবেদন করতে হবে। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- ন্যূনতম স্নাতক হলে উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করা যাবে।
- আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানতেই হবে।
- কম্পিউটারে কাজের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জুন, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: রাজ্যের ২ জেলায় প্যারা মেডিক্যাল স্টাফ নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
https://ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
আবেদনের শেষদিন:
আগামী ২৭ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
অফিসার (স্কেল ১, ২ ও ৩) এবং অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) পদে আবেদনকারী তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের ব্যাংকে ১৭৫ টাকা জমা দিতে হবে। সাধারণ বা জেনারেল প্রার্থীদের আবেদনের ফি ৮৫০ টাকা।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন সংক্রান্ত অন্যান্য যেকোনও তথ্যের জন্য https://ibps.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: কলকাতা পুলিশে ১ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন শূন্যপদে আবেদনের পদ্ধতি]
সর্বশেষ খবর
-
বিপজ্জনক গতিতে ছুটে এল উপমুখ্যমন্ত্রীর কনভয়, গাড়ি চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়র
-
পণের দাবিতে খুনে স্বামীকে শাস্তি দিতে প্রমাণের প্রয়োজন নেই! চাঞ্চল্যকর রায় এলাহাবাদ হাই কোর্টের
-
কংগ্রেসে ফিরছেন অমরিন্দর? রাহুলের প্রশংসার পর মুখ খুললেন ‘ক্যাপ্টেন’ নিজেই
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র