সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ট্রেনিং দিয়ে ৫০ জন পুরুষ এবং ৫ জন মহিলা অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
- ৫০ শতাংশ নম্বর-সহ যেকোনও শাখার স্নাতকরা আবেদন করতে পারেন।
- এনসিসি’র সিনিয়র ডিভিশন বা উইংয়ে কমপক্ষে ২টি শিক্ষাবর্ষের জন্য অংশ নিয়ে ‘সি’ সার্টিফিকেট পরীক্ষায় অন্তত ‘বি’ গ্রেড পেয়ে থাকতে হবে।
- যুদ্ধে আহত কিংবা নিহত সেনাকর্মীর সন্তানের ক্ষেত্রে এনসিসি’র ‘সি’ সার্টিফিকেট না থাকলেও চলবে।
[আরও পড়ুন: স্নাতক হলেই এলআইসি-তে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২৩ তারিখ অনুযায়ী ন্যূনতম ১৯ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
www.joinindiaarmy.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের শেষদিন:
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে আগ্রহী ব্যক্তিকে আবেদন করতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সার্ভিস সিলেকশন বোর্ডের পরীক্ষায় ডাকা হবে। প্রথম পর্যায়ে পাশ করতে পারলে গ্রুপ টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট ও ইন্টারভিউ নেওয়া হবে। তাতে সফল হলে নেওয়া হবে মেডিক্যাল টেস্ট। প্রার্থী বাছাই পর্ব ৫ দিন ধরে চলবে।
শূন্যপদ সংক্রান্ত যাবতীয় তথ্যের খোঁজে www.joinindiaarmy.nic.in ওয়েবসাইটে নজরে রাখতে হবে।
[আরও পড়ুন: রাজ্যে ফের স্বাস্থ্যক্ষেত্রে বিপুল নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের