সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি.টেক পাশ করেছেন? এখনও চাকরির সন্ধানে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। মোট ৪৫ জন কর্মী নিয়োগ করবে Indian Navy। কীভাবে আবেদন করবেন? আবেদনের শর্ত কী কী? আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে নিন প্রতিবেদনে।
মোট শূন্যপদ- ৪৫
[আরও পড়ুন: আপনি অষ্টম শ্রেণি পাশ? চাকরি পেতে পারেন ব্যাংক অফ ইন্ডিয়ায়, জানুন খুঁটিনাটি]
শিক্ষাগত যোগ্যতা – B.E অথবা বি.টেক পাশ হতে হবে। কম্পিউটার সায়েন্সে/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ IT-তে ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। এছাড়া M.Sc (কম্পিউটার/ IT), MCA ও M.Tech (কম্পিউটার সায়েন্স/ IT) পাশরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা- ২ জানুয়ায়ী ১৯৯৭ থেকে ১ জুলাই ২০০২ এর মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই এই পদে আবেদন করতে পারবেন।
বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২২ থেকে ৬০ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ- ১৬ জুলাই ২০২১
আবেদনের পদ্ধতি – আগ্রহীরা Inidian Navy-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.joinindiannavy.gov.in) আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শেষে একটি রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া যাবে। সেটি পরবর্তীতে কাজে লাগতে পারে। ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই। উল্লেখ্য, অবিবাহিত পুরুষরাই আবেদন করতে পারবেন।
[আরও পড়ুন: কলকাতা পুরসভার অধীনে মোটা বেতনে চাকরির সুযোগ, জেনে নিন ইন্টারভিউর দিনক্ষণ]
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টরে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!