Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Intelligence Bureau

আপনি স্নাতক উত্তীর্ণ? রয়েছে IB-তে চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

আবেদন করবেন কীভাবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৫, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৫, ১৭:৫২

options
link
আপনি স্নাতক উত্তীর্ণ? রয়েছে IB-তে চাকরির সুযোগ, জেনে নিন খুঁটিনাটি zoom
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি স্নাতক উত্তীর্ণ? সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। কেন্দ্রীয় সরকারের অধীনে ইনটেলিজেন্স ব্যুরোতে ৩০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করবেন কীভাবে? শেষ তারিখ কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।

মোট শূন্যপদ- ৩৭১৭
পদ- সহকারি সেন্ট্রাল ইনটেলিজেন্স অফিসার, গ্রেড III

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কম্পিউটারে বেসিক জ্ঞান থাকা আবশ্যক।

আবেদনকারীর বয়স- বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হলে তবেই এই পদে আবেদন করতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী ছাড় পাবেন তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা।

আবেদনের পদ্ধতি- ইনটেলিজেন্স ব্যুরোর অফিশিয়াল ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য- ৫৫০ টাকা

নিয়োগ পদ্ধতি- প্রথমে ২ ধাপে লিখিত পরীক্ষা হবে। তাতে পাশ করলে পরবর্তী ধাপের জন্য ডাক পাবেন।

বেতন- এই পদে নিযুক্তরা প্রতিমাসে পাবেন কমবেশি ৪৫ হাজার টাকা।

আবেদনের শেষ তারিখ- ১০ আগস্ট, ২০২৫।

আবেদনের পূর্বে অবশ্যই  ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি বিস্তারিত দেখে নেবেন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.